সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আইপিএলে হারের হ্যাটট্রিক করল চেন্নাই

স্পোর্টস ডেস্ক

আইপিএলের শুরুর তিন ম্যাচেই এই প্রথমবার হারল চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ব্র্যাবোর্নে গতবারের চ্যাম্পিয়নদের ৫৪ রানে দুরমুশ করে জয়ের সরণিতে ফিরল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১৮০ রান। ১৮ ওভারেই ১২৬ রানে গুটিয়ে গেল চেন্নাই সুপার কিংস। শিবম দুবে ৫৭ ও মহেন্দ্র সিং ধোনি ২৩ রান করেন। রাহুল চাহার তিনটি ও বৈভব অরোরা এবং লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই চার উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ওভারের শেষ বলে দলের ১০ রানের মাথায় আউট হন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ৪ বলে ১ রানে তিনি কাগিসো রাবাডার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ২.২ ওভারে রবিন উথাপ্পা আইপিএলে বৈভব অরোর প্রথম শিকার, ১০ বলে ১৩ রান করে তিনি আউট হন। ১৪ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তৃতীয় উইকেটটি পড়ে ৪.৪ ওভারে ২২ রানের মাথায়। ২ বলে শূন্য রানে বৈভব অরোর বলে বোল্ড হন মঈন আলি। ৫.৩ ওভারে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করেন অর্শদীপ সিং। জাদেজা ৩ বল খেলে খাতা খুলতে পারেননি। ৭.৩ ওভারে ৩৬ রানের মাথায় পড়ে সিএসকের পঞ্চম উইকেট। ২১ বলে ১৩ রান করে ওডিয়ান স্মিথের বলে কট বিহাইন্ড হন অম্বাতি রায়ুডু।

এরপর শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনি দলের অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চালালেও মনে হয়নি চেন্নাই সুপার কিংস হারের হ্যাটট্রিক এড়াতে পারবে। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ১৪.৫ ওভারে দলের ৯৮ রানের মাথায় আউট হন শিবম দুবে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৩০ বলে ৫৭ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলেই ডোয়েইন ব্র্যাভোকে অনবদ্য কট অ্যান্ড বোল্ডের সাহায্যে প্যাভিলিয়নের রাস্তা দেখান লিভিংস্টোন। ১৫ ওভারে সিএসকের স্কোর দাঁড়ায় ৭ উইকটে ৯৮। ১৫.৫ ওভারে ডোয়েইন প্রিটোরিয়াস (৪ বলে ৮) রাহুল চাহারের বলে আউট হন, সিএসকের অষ্টম উইকেট পড়ে ১০৭ রানে। ১৮তম ওভারে রাহুল চাহারের প্রথম বলে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন উঠলে ওয়াইড দেন আম্পায়ার। অভিষেক ম্যাচে জিতেশ শর্মা ময়াঙ্ক আগরওয়ালকে বলেন, রিভিউ নিতে। দেখা যায় ধোনির ব্যাট হাল্কাভাবে ছুঁয়ে বল জমা পড়েছে জিতেশের হাতে। এই রিভিউ নেওয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন সুনীল গাভাসকর। ধোনি ২৮ বলে ২৩ রান করে আউট হতে সিএসকে নবম উইকেট হারায় ১২১ রানে।

রাহুল চাহার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন।লিভিংস্টোন ব্যাট হাতে সর্বাধিক ৬০ রান করার পাশাপাশি ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। বৈভব অরোরা ৪ ওভারে ২১ রান খরচ করে নিলেন ২ উইকেট। কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও ওডিয়ান স্মিথ একটি করে উইকেট দখল করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...