শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গুজরাটের কাছে হারল মুস্তাফিজের দিল্লি

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানের আগুনঝরা বোলিংয়ে ইনিংসটা বড় করা হয়নি গুজরাট টাইটানসের। তবে, তাতে অবশ্য লাভ হয়নি। শনিবার রাতে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল গুজরাত।

পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে গুজরাটের দেওয়া ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে দিল্লির ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে। ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করে মুস্তাফিজদের একাই ধসে দেন কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন।

এর আগে শুরুতে টিম সেইফার্টের উইকেট হারালেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিল ক্যাপিটালস। ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট হারানো দিল্লির হাল ধরেন অধিনায়ক রিশভ পন্ত ও ললিত যাদভ। চতুর্থ উইকেটে দুজনের ৬১ রানের জুটিতে জয়টা সহজই মনে হচ্ছিল মুস্তাফিজদের জন্য। তবে ইনিংসের ১২তম ওভারে ললিত রান আউটের শিকার হলে ম্যাচের গতি হঠাতই দিক পরিবর্তন করে। এরপর পন্তকে ফার্গুসন নিজের শিকার বানালে ম্যাচ দিল্লির হাত ফসকে বেরিয়ে যায়। পন্ত ২৯ বলে ৪৩ ও ললিত ২২ বলে ২৫ রান করেন। মাঝে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে গুজরাট টাইটানসের সংগ্রহ ১৭১ রানের বেশি দাঁড়ায়নি। দিল্লির হয়ে ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন টাইগার পেসার।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিলের ৪৬ বলে ৮৪ রানের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় গুজরাট। মুস্তাফিজ ছাড়াও দিল্লির হয়ে দুটি উইকেট শিকার করেন খলিল আহমেদ। অন্য উইকেটটি শিকার করেন কুলদীপ যাদভ।

এর আগে আইপিএলে প্রথমবারের মতো দিল্লির হয়ে মাঠে নামেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মাঠে নেমেই ইনিংস শুরুর প্রথম ওভারে অজি ব্যাটার ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে ফিজ ৭ রানের বিনিময়ে দিল্লির হয়ে প্রথম উইকেটটি শিকার করেন। মাঝের দুই ওভারে ১২ রান দিলেও থাকেন উইকেট শূন্য। এরপর ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি। কোভিড প্রটোকলের কারণে খেলতে পারেননি মুস্তাফিজসহ বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। মাত্র দুজন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল রিশভ পন্তের দল। তবে তাতেই বাজিমাত। আসরের হট ফেবারিট রোহিতের মুম্বাইয়ের রানের পাহাড় টপকে গেছে দিল্লি। মুম্বাইয়ের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট এবং ১০ বল হাতে রেখেই জয় পায় দিল্লি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...

ঢাকায় স্বাধীনতা মাস্টার্স টি-২০ ক্রিকেটে চিটাগং মাস্টার্স চ্যাম্পিয়ন

আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত স্বাধীনতা মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স।গতকাল শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিটাগং মাস্টার্স ৮৩ রানে লিজেন্ড...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব।আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মোহরা...

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব-২৩ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ দলের গালিব এবং জয় জুটি। ফাইনালে তারা হারিয়েছে নেপালের...