বুধবার, ১০ জুন ২০২৬

চিকিৎসা বর্জ্যের অব্যবস্থাপনা: পরিবেশ অধিদফতরের মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য পরিবহন, মজুদ ও প্রক্রিয়াকরণের দায়ে চট্টগ্রাম সেবা সংস্থার মালিক জমির উদ্দিন ও টিজি কলোনী এলাকার ভাঙ্গারি কারখানার মালিক মো. সিদ্দিক কবীরের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি শেষে তাদের বিরুদ্ধে মামলার দায়ের করেন অধিদফতরের পরিদর্শক মো. শাওন শওকত।

তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে, তারা (চট্টগ্রাম সেবা সংস্থা) সিটি করপোরেশনের বিভিন্ন ডাস্টবিন এবং সিটি করপোরেশনের ডাম্পিং সাইট থেকে চিকিৎসা-বর্জ্য সংগ্রহ করে টিজি কলোনির ভাঙারি কারখানায় এনে প্রক্রিয়াজাত করার পর বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর মহানগরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘বন্দর থানার ৩৭ নম্বর ওয়ার্ডের টিজি কলোনী এলাকার একটা ভাঙারি কারখানায় আমাদের পরিচালক হিল্লোল বিশ্বাস ও পরিদর্শক মো. শাওন শওকতের সমন্বয়ে একটি টিম নিয়ে অভিযান চালাই।

অভিযানে আনুমানিক তিন টন পরিমাণ চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়। অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা-বর্জ্য পরিবহণ, মজুদ ও প্রক্রিয়াজাতকরণের দায়ে চট্টগ্রাম সেবা সংস্থার মালিক ও টিজি কলোনী এলাকার ভাঙ্গারি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।’

তিনি আরও বলেন, কারখানাটিতে সংক্রমিত, ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য যত্র-তত্র, খোলা ও অনিরাপদ অবস্থায় মজুদ অবস্থায় দেখা যায়। সেইসাথে ৩ জন মহিলা শ্রমিককে কোনরকম নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই এসব বর্জ্য প্রক্রিয়াকরণ করতে দেখা যায়। এসব অব্যবস্থাপনার দায়ে কারখানার মালিক মো. সিদ্দিককে শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। একইসঙ্গে চট্টগ্রাম সেবা সংস্থা কর্তৃপক্ষকেও শুনানিতে ডাকা হয়।

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী এসব সংক্রামক বর্জ্য উপযুক্ত ইনসিনারেটরের মাধ্যমে বিনষ্ট করতে হবে। বর্জ্য বিধিমালা লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...