শনিবার, ২৭ জুন ২০২৬

আজ চট্টগ্রামে বজ্রবৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার থেকে বৃষ্টি, কালবৈশাখী বজ্রপাতের প্রবল সম্ভাবনা আছে। এ ছাড়া, রাজধানী ঢাকায় গতকাল থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ জেলায়।

তিনি বলেন, সপ্তাহ জুড়ে সকালে রংপুর-দিনাজপুর এলাকায় এবং সন্ধ্যার পরে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় শতভাগ। তবে এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বৃষ্টির পরিমাণ কম হলেও ধূলি ঝড়ের সম্ভাবনা বেশি।

এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বায়ুর আর্দ্রতার স্বল্পতা এবং বাতাসে বিভিন্ন ধরণের বায়ু প্রবাহের কারণে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়ে থাকে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সবচেয়ে বেশি ৯ মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...