রবিবার, ২৬ জুলাই ২০২৬

কক্সবাজারে ১৯ মামলায় ভাড়াটে সন্ত্রাসী আবছার ফের গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার শহরের ত্রাসের রাজত্ব কায়েম করে চুরি-ছিনতাই, ধর্ষণ, ডাকাতি, চাঁদা দাবি ও ভাড়াটে গিয়ে আধিপত্য বিস্তার করে জমি দখলসহ নানান অপরাধ কর্মের মূল হোতা আবছার বাহিনীর প্রধান ‘ভাড়াটে সন্ত্রাসী আবছার’কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার( ১০ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ টেকনাইপ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আছার বাহিনীর মো. নুরুল আবছার (২৭) কে আটক করে। আবছার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ০৭ নং ওয়ার্ড এর রশিদ ড্রাইভারের পূত্র।

গ্রেপ্তারকৃত আবছারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৪টি মারামারি, ২টি অস্ত্র, ১টি দ্রুত বিচার, ২টি দস্যুতা ও ১০ টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ সর্বমোট ১৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃত আসামি নুরুল আবছারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ।

পুলিশ জানিয়েছে- আবছার শহরের শীর্ষ অপরাধী। ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তিন মাস আগেও গ্রেপ্তার হয়ে কারাগারে যায় আবছার। কিন্তু সে জামিনে বের হয়ে এসে অপরাধ কর্মকান্ড চালায়। শহরের চিহ্নিত কয়েকজন অপরাধীর শেল্টারে ভাড়াটে সন্ত্রাসী হয়ে অপকর্ম করে আবছার বাহিনীর প্রধান আবছার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...