বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ওমরা পালনে সিটি মেয়রের সৌদি আরব যাত্রা, ভারপ্রাপ্ত মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার(১০ ফ্রেরুয়ারি) সকাল ১১ টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে অভ্যন্তরীন ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন

বিমান বন্দরে মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। তিনি ঢাকা থেকে বিকাল ৪.৪৫ মিনিটে সৌদি আরবের পবিত্র নগরী মদিনার পথে রওনা হবেন। মেয়র রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালন শেষে আগামী ১৯ ফেরুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সৌদি আরবে অবস্থানকালীন সময়ে রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

আজ অপরাহ্নে আবদুস সবুর লিটন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায়াত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করে তাঁর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করে তিনি কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন উন্নয়ন ও নাগরিক সেবায় সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি...