রবিবার, ২৬ জুলাই ২০২৬

রেলওয়ে পূর্বাঞ্চলের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

রেলওয়ে পূর্বাঞ্চলের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পরিবর্তিত সময়সূচিতে চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চলের প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা সাহেব উদ্দিন।

তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টায় , ময়মনসিংহ পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে বিকেল ৫টায়। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে, সিলেট পৌঁছবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

একইসঙ্গে ওইদিন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাদা রেকগুলো বিজয় ও উপকূল এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে। ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে রেক পরিবর্তন হওয়ার পর কোচ হবে ১৪টি। এরমধ্যে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি কোচ, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৫টি, নন-এসি চেয়ার ৫টি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪ টি কোচ থাকবে এই ট্রেনে। উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৬টি, নন-এসি চেয়ার ৭টি ও পাওয়ারকার একটিসহ মোট ১৬টি কোচ থাকবে।

এরমধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যায় সকাল ৬টায়, ঢাকায় পৌঁছে ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছাড়ে বিকেল তিনটা ২০ মিনিটে ও পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে। ময়মনসিংহ এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ৩০ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে ও ময়মনসিংহ পৌঁছে বিকেল তিনটা ৫৫ মিনিটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...