রবিবার, ২৮ জুন ২০২৬

আগামীকাল শুরু হচ্ছে দু’দিনব্যাপি ঐতিহ্যবাহী তাঁতপণ্য মেলা

সবুজ অরণ্য,  নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দেশীয় তাঁতশিল্প আর তাঁতপণ্য।
ঐতিহ্যবাহী এই তাঁতপণ্যের হারানো ঐতিহ্য আগামী প্রজন্ম তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গত চারবছর ধরে আয়োজন করা হচ্ছে তাঁতপণ্য মেলার।

তারই ধারাবাহিকতায় আগামীকাল (৯ ফেব্রুয়ারি’২২) বুধবার রাজধানীর ‘গুলশান শুটিং ক্লাব’ এ পর্দা উঠতে যাচ্ছে চতুর্থবারের মতো হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল বা ঐতিহ্যবাহী তাঁতপণ্য মেলার।

এসএমই ফাউন্ডেশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক
সহযোগিতায় আয়োজিত। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

দেশীয় তাঁতপণ্য প্রস্তুতকারক ও শীর্ষস্থানীয় ডিজাইনারদের মধ্যে সংযোগ স্থাপন, তাঁতশিল্পের বিলুপ্তি রোধ এবং কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও মেলা আয়োজনের অন্যান্য প্রধান উদ্দেশ্যগুলো হলো-
ক) বাংলার গৌরবময় ঐতিহ্য ও কৃষ্টির অংশ হিসেবে দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী তাঁতপণ্যের ব্যবহার প্রদর্শন।
খ) ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রচার, প্রসার এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
গ) স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় তাঁতপণ্য প্রস্তুতকারকদের মধ্যে সংযোগ স্থাপন। এবং
ঘ) বাংলার ঐতিহ্যবাহী পণ্যের বিলুপ্তি রোধ।

মেলায় বয়নশিল্প প্রদর্শন, লাইভ ফ্যাশন শোর পাশাপাশি থাকবে প্রায় ৫০টি স্টল। যেখানে ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে শাড়ি-লুঙ্গি-গামছা, খাদি, নকশিকাঁথা, বেনারসি ও সিল্ক শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, শতরঞ্জি, পটচিত্র, রিকশা পেইন্ট, জুয়েলারি, টেরাকোটা, পিতল-কাঁসার পণ্য, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি কাপড় ও হস্তশিল্প পণ্য, পাটজাত, বাঁশ ও বেতজাত পণ্য। থাকবে খাতভিত্তিক পণ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা প্রদান, সেমিনারসহ নানা আয়োজন।

এই মেলায় অংশগ্রহণ করবেন বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিজাইনার, শিল্পী, তাঁতীসহ ঐতিহ্যবাহী পণ্যের উদ্যোক্তারা। এছাড়া মেলায় লোকজ শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, ফ্যাশন শো, দেশি পোশাক বিষয়ে কুইজ ও ফটো কনটেস্ট, সেমিনার, ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং ইভেন্টের আয়োজন থাকবে।

আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...