শনিবার, ৪ জুলাই ২০২৬

নায়কের প্রেমিকা ও স্ত্রী হতে হতে ক্লান্ত হয়ে পড়েছিলাম : লারা

বলিউডের তারকা অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স লারা দত্ত। একসময় সিনেমায় তুমুল ব্যস্ত সময় পার করেছেন। উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। বেশ কয়েক বছর ধরেই নিজেকে বড় পর্দার আড়ালে রেখেছেন এই অভিনেত্রী।

নিজের ঝুলিতে বহু জনপ্রিয় সিনেমা থাকলেও কেন নিজেকে পর্দার আড়ালে নিয়ে গেলেন লারা? তিনি জানিয়েছেন, নায়কের প্রেমিকা ও স্ত্রীর চরিত্র করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আসলে তখনকার নায়িকার চরিত্র থাকতো শুধুমাত্র সিনেমার গ্ল্যামার বাড়ানোর উদ্দেশে। তাদের ভূমিকা হতো নায়কের সুন্দরী প্রেমিকা বা স্ত্রী হওয়া। সেটি করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই সিনেমা করাই কমিয়ে দিই। ভাগ্যিস এই সময়ে কয়েকটা কমেডি সিনেমা করেছিলাম। সাফল্যও এসেছিল। বলিউডে ওটুকুই আমার ভালো লাগার স্মৃতি।

সম্প্রতি সময়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করেছেন লারা দত্ত। আপাতত ওটিটি সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। এ ছাড়া বহুদিন পরে ২০২১ সালে শুধুমাত্র একটি সিনেমাতেই দেখা গেছে তাকে। এই অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম নায়ক অক্ষয় কুমারের সঙ্গেই জুটি বাঁধেন ‘বেলবটম’-এ।

প্রসঙ্গত, ২০০৩ সালে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে বলিউডের সফর শুরু করেন লারা দত্ত। প্রায় এক দশক পরপর নিয়মিত সিনেমা করেছেন। ‘আন্দাজ’ তো বটেই, লারা সাফল্যের মুখ দেখেন ‘বিল্লু’, ‘ভাগম ভাগ’, ‘নো এন্ট্রি’, ‘হাউসফুল’, ‘খাকি’, ‘মস্তি’, ‘পার্টনার’, ‘বিল্লু’, ‘হাউসফুল’-সহ একগুচ্ছ সিনেমায়।

এ ছাড়াও ওটিটিতে ‘হানড্রেড’-এ পুলিশ অফিসার, ‘হিকাপস অ্যান্ড হুকআপস’-এ একাকী মা, ‘কউন বনেগি শিখরবতী’তে এক পাগলা রাজার কন্যা- এক একটি সিরিজে এক এক রকম চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি...

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...