রবিবার, ১৬ আগস্ট ২০২৬

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন হতে হবে এবং মন-মানসিকতার পরিবর্তন করতে হবে।

​বৃহস্পতিবার ২ জুলাই নগরীর চেরাগী পাহাড়স্থ অস্থায়ী কার্যালয়ে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এসব কথা বলেন।

​সিডিএ চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, ​”নগরীর খাল ও ড্রেনগুলো নিয়মিত সংস্কার করার পরও নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ফেলার কারণে সেগুলো আবার ভরাট হয়ে যাচ্ছে। পলিথিন ও বর্জ্য ফেলার ক্ষেত্রে আমাদের অভ্যাস বদলাতে হবে। আমরা পলিথিন ও ময়লা যেখানে-সেখানে ফেলব না—এই প্রতিজ্ঞা সবাইকে করতে হবে।”

​তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। “এ শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের,” বলে তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আহবায়ক হাসান মুকুল, সদস্য সচিব ইমরান এমি, পিআরইউ সদস্য চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, সংবাদ সারাবেলা ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মাজেদুল ইসলাম, ঢাকা জার্নাল ব্যুরো প্রধান রাকিব উদ্দিন, প্রিয় চট্টগ্রামের রিপোর্টার জাহেদ কায়সার ও চেরাগী নিউজের রিপোর্টার জহিরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...