শনিবার, ৪ জুলাই ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি চলছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের আবেদনের শুনানিও চলছে।

আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

একনজরে দুটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা

কাঞ্চন-নিপুণ প্যানেল
সভাপতি: ইলিয়াস কাঞ্চন,
সহ-সভাপতি: রিয়াজ ও ডি এ তায়েব
সাধারণ সম্পাদক: নিপুণ
সহ-সাধারণ সম্পাদক: সাইমন সাদিক
সাংগঠনিক সম্পাদক: শাহানুর
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নিরব
দম্পর ও প্রচার সম্পাদক: আরমান
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: ইমন
কোষাধ্যক্ষ: আজাদ খান

কার্যকরী পরিষদের সদস্য: অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল
সভাপতি: মিশা সওদাগর
সহ-সভাপতি: মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল
সাধারণ সম্পাদক: জায়েদ খান
সহ-সাধারণ সম্পাদক: সুব্রত
সাংগঠনিক সম্পাদক: আলেকজান্ডার বো
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জয় চৌধুরী
দপ্তর ও প্রচার সম্পাদক: জেকে আলমগীর
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন
কোষাধ্যক্ষ: ফরহান

কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে...

আনোয়ারায় একই দিনে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...