সোমবার, ৬ জুলাই ২০২৬

কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে ডিগ্রির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ১০১ নম্বর কক্ষে কলেজের অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু করা হয়।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক শামীম আকতার চৌধুরী, অধ্যাপক মোঃ শফিকুর রশিদ, মোঃ হারুন অর রশিদ, অধ্যাপক এইচ এম আবু ওবায়দা, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক নাজনীন সুলতানাসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকগণ।

অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর সুযোগ্য সন্তান আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র সংসদীয় আসন কর্ণফুলী উপজেলার একমাত্র উচ্চ
শিক্ষার কেন্দ্রস্থল কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজ।

আমি আশা করি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করে অতীতের মতো ভালো ফলাফল উপহার দেবেন। কেননা পাশের উপজেলা আনোয়ারা ও পটিয়া থেকে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের ফলাফল অনেকটা এগিয়ে। কারণ শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে ভালো ফলাফল করা সম্ভব।

উপস্থিত ওরিয়েন্টেশন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে অধ্যক্ষ বলেন, সম্প্রতি দেশে আবারো করোনা পেনডামিক দেখা দিয়েছে। ওমিক্রন আক্রান্ত রোগী বাড়ছে। এতে সুরক্ষা পেতে সকল শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে ভ্যাকসিন নেন।’

কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা পরিবেশন করানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...