মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।

গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হাতির হানার ভয়ে ফসলের মাঠে গিয়ে নিয়মিত চাষাবাদ করতেই ভয় পাচ্ছেন স্থানীয় চাষিরা।

জ্যৈষ্টপুরা এলাকার সাবেক ইউপি সদস্য মো জাহাঙ্গীর আলম জানান, গতকাল রাতে বন্য হাতির দল পাকা দেওয়াল ভেঙে আমার বসত ভিটায় প্রবেশ করে কাঠাল বাগান, নানাবিধ ফসলসহ, অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করছে।

এর আগের দিন ওই এলাকার ব্রাহ্মণ বিলে কৃষকের স্কীমের পাইপ ভেঙে চুরমার করে দেয় বলে জানান কৃষক নিমাই দে। এছাড়া আবু সুফিয়ান নামের এক ব্যক্তির কাঠাল বাগানের ব্যাপক ক্ষতি করে বলে জানান তিনি। হাতির আক্রমণ থেকে ফসল ও জানমাল রক্ষায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত অনেকেই ।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে উপজেলার জ্যৈষ্টপুরা, আমুচিয়া, করলডেঙ্গা পাহাড়ি এলাকায় হাতির দল প্রতিনিয়ত হানা দিচ্ছে। দিনের বেলা পাহাড়ে অবস্থান করলেও সন্ধ্যা নামার সাথে সাথেই হাতির দল লোকালয় ও ফসলি জমিতে নেমে আসছে। এতে সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি আতংকও বিরাজমান।

স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মো হাসান চৌধুরী বলেন, হাতির দল শুধু ফসলের ক্ষতিই করছে না, বরং বসতবাড়ি ফলদ বাগানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। হাতির আক্রমণের ভয়ে অনেক কৃষক ক্ষেতে যেতে সাহস পাচ্ছেন না। এভাবে হাতির ভয় থাকলে এলাকায় চাষাবাদ করা অসম্ভব হয়ে পড়বে।’

হাতির কোন রকম ক্ষতি না করে মানুষ ও বন্য প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের কর্মকর্তা এমদাদুল হক বলেন, পাহাড়ে যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন বন্যহাতিগুলো লোকালয়ে প্রবেশ করে। নির্বিচারে বন উজাড় করা হচ্ছে যার কারণে প্রতিনিয়ত হাতিগুলো লোকালয়ে ঢুকে খাদ্যের অনুসন্ধান করছে। তবে এ বিষয়ে জনগণের জানমালের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা কাজ করছি।

পাশাপাশি বন্য হাতিগুলোও যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। যে সকল কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...