চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের হাজী জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোবাইল চোর সন্দেহে জয়নব কোম্পানির বাড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়। পরে তার অবস্থা খারাপের দিকে গেলে দুপুর ১টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত অফিসার ডা. আফরোজা জানান, গণপিটুনিতে নিহিত ব্যক্তি হাসপাতালে আনার আগে মারা যায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়য়ে এসেছি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
