সোমবার, ৬ জুলাই ২০২৬

হজরত আছিয়া যে দোয়া করেছিলেন

ইসলাম ডেস্ক |

ফেরআউনের স্ত্রী হজরত আছিয়া ছিলেন একজন ঈমানদার নারী। সময়ের সব চেয়ে বড় কাফেরের অধীনে ছিলেন স্ত্রী আছিয়া। কিন্তু সে তার স্ত্রীকে ঈমান আনতে বাধা দিতে পারেনি। তিনি ফেরআউনের নির্যাতনে ঈমানহারা হননি বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়াটি মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় শিক্ষা। আল্লাহ তাআলা দোয়াটি কোরআনুল কারিমে তুলে ধরেছেন। ফেরাউনের অত্যাচার নির্যাতনে হজরত আছিয়া আল্লাহর কাছে কী চেয়েছিলেন?

হজরত আছিয়া ইসলাম ও মুসলমানদের জন্য অনন্য এক দৃষ্টান্ত। কুফরির দাপট ও প্রভাব ঈমানদারদের কিছুই করতে পারবে না-এ উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। আল্লাহর কাছে হজরত আছিয়ার দোয়া-

رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ وَ نَجِّنِیۡ مِنۡ فِرۡعَوۡنَ وَ عَمَلِهٖ وَ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ

উচ্চারণ : ‘রাব্বিনি লি ইংদাকা বাইতান ফিল-জান্নাতি ওয়া নাঝঝিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাঝঝিনি মিনাল ক্বাওমিজ জ্বালিমিনি।’

অর্থ : ‘হে আমার প্রভু! আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরআউন ও তার (কুফরির) কর্ম থেকে নাজাত দিন; আর আমাকে জালিম সম্প্রদায় থেকেও মুক্তি দিন।’ (সুরা তাহরিম : আয়াত ১১)

ঈমানদারদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন

আল্লাহ তাআলা আয়াতটি মুসলিম উম্মাহর সব বিশ্বাসীদের জন্য দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করেছেন। যাতে তারা শত বাধা-বিপত্তির মাঝেও ইসলামের ওপর অটল ও অবিচল থাকতে পারেন। আর আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে পারেন। কোরআনে আল্লাহ তাআলা দৃষ্টান্তটি এভাবে তুলে ধরেছেন-

وَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیۡنَ اٰمَنُوا امۡرَاَتَ فِرۡعَوۡنَ ۘ اِذۡ قَالَتۡ رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ وَ نَجِّنِیۡ مِنۡ فِرۡعَوۡنَ وَ عَمَلِهٖ وَ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ

‘আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত। যে (প্রার্থনা করে) বলেছিল- ‘হে আমার প্রভু! আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফেরআউন ও তার দুষ্কর্ম থেকে। আর আমাকে উদ্ধার করুন জালেম সম্প্রদায় থেকে।’ (সুরা তাহরিম : আয়াত ১১)

সুতরাং মুমিন মুসলমান মাত্র মহান আল্লাহর কাছে হজরত আছিয়ার এ দোয়াটি বেশি বেশি করা জরুরি। কারণ যুগে যুগে ফেরআউনের অনুসারিরা দুনিয়ায় ছিল, আছে এবং থকবে। তাদের দুষ্কর্ম ও অত্যাচারীদের থেকে নিজেদের নিরাপদ রাখতে আল্লাহর কাছে এ দোয়া করা আল্লাহর নির্দেশের অন্তর্ভূক্ত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর কাছে জান্নাতে ঘর ও ফেরআউনের মতো দুষ্কর্ম ও অত্যাচারীদের থেকে আত্ম-রক্ষায় দোয়াটি পড়ার তাওফিক দান করুন। হজরত আছিয়ার মতো শত নির্যাতন ও অত্যাচারে ঈমানের ওপর অটল ও অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও একাডেমি পরিচালিত নগরীর শিশু...

প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চকরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভা, চেক ও চারা বিতরণ

দেশে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড...

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে...

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...