বুধবার, ৮ জুলাই ২০২৬

বেনাপোল চেকপোস্টে সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ওমিক্রন মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করায় সোমবার সকাল থেকে সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল চেকপোস্টে।

স্বাস্থ্য অধিদফতরের নিদের্শে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য কর্মকর্তারা ভারত গমনাগমনকারী যাত্রীদের স্ক্রিনিং করছে সতর্কতার সঙ্গে। ভারত থেকে আসা ১২ বছরের উর্ধ্বে সব যাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনলেও তাদের র্যা পিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।

রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে ২০০০ যাত্রী ভারতে গমনাগমন করছেন। সোমবার মাত্র ৩০০ জন যাত্রী এ পর্যন্ত যাতায়াত করেছে। যাত্রী সংখ্যাও হঠাৎ করে কমতে শুরু করেছে।

মেডিকেল ও বিজনেস ভিসা (আমদানি রফতানি ডকুমেন্টস) ছাড়া কাউকে ভারতে শ্রবেশ  করতে দিচ্ছে না ভারতীয় ইমিগ্রেশন। গত ৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত  মোট ৬২ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

তাদের মধ্যে ১ জনের দেহে ওমিক্রন সনাক্ত হয়েছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভারত থেকে আসা যাত্রী মোস্তফা জানান, ভারত থেকে ফেরার পথে তাকে ইমিগ্রেশেনে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে; যারা ভারতে প্রবেশ করছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

ভারতীয় নাগরিক দ্বীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ ঘোষনা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে।

ভারতীয় ট্রাকচালকরা বেনাপোল বন্দরে মাস্ক ছাড়াই প্রবেশ করছে। বন্দর এলাকায় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বলে সরেজমিন দেখা যায়।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ওমিক্রন মোকাবেলায় বিধিনিষেধ ঘোষণা করায় আমরাও সতর্কতামূলক অবস্থানে আছি। তবে আজ থেকে হঠাৎ করে যাত্রী পারাপার কমে গেছে।

বেনাপোল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ওমিক্রন মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ভারত ফেরত যাত্রীদের সতর্কভাবে স্কিনিং ও র্যােপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

আরও পড়ুন

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন দুইদিন পানিতে ডুবে আছে৷  এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।এদিকে চট্টগ্রাম-...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...