বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High Commissioner for Refugees (UNHCR)-এর সূত্র অনুযায়ী বিশ্বজুড়ে কুর্দিদের মোট জনসংখ্যা আনুমানিক ৩০–৪০ মিলিয়ন। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহাসিক মেমোরি এবং জাতীয় পরিচয়কে ধারণ করে এলেও আধুনিক আন্তর্জাতিক রাষ্ট্রব্যবস্থায় এখনো তারা নিজস্ব কোনো সার্বভৌম রাষ্ট্রের অধিকারী নয়।

প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সীমান্ত পুনর্নির্ধারণের ফলে কুর্দি-অধ্যুষিত অঞ্চল তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়ার মধ্যে বিভক্ত হয়ে যায়। ফলে একই জাতিসত্তা চারটি পৃথক রাষ্ট্রের ভিন্ন পলিটিক্যাল, কনস্টিটিউশনাল এবং সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই বিভাজন কেবল ভৌগোলিক ছিল না; এটি ছিল ইতিহাস, মেমোরি এবং পরিচয়েরও একটি রাজনৈতিক বিভাজন। প্রত্যেক রাষ্ট্র নিজস্ব নেশন-বিল্ডিং প্রজেক্টের অংশ হিসেবে কুর্দি ইতিহাসকে পুনর্লিখন, পুনর্ব্যাখ্যা কিংবা নীরব করার চেষ্টা করেছে। অথচ রাষ্ট্রীয় ভাষ্যের (official discourse) বাইরে কুর্দিরা নিজেদের ঐতিহাসিক অভিজ্ঞতা, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং কলেক্টিভ মেমোরি সংরক্ষণ করেছে একটি ট্রান্সন্যাশনাল মেমোরি কমিউনিটি হিসেবে। এই দ্বৈত বাস্তবতাই মাল্টিভোকাল মেমোরির ধারণাকে উপলব্ধি করার অন্যতম শক্তিশালী প্রবেশদ্বার।

কুর্দি অভিজ্ঞতা আমাদের একটি মৌলিক তাত্ত্বিক প্রশ্নের সামনে দাঁড় করায়—ইতিহাস কি একটিই, নাকি একই ঘটনাকে ভিন্ন ভিন্ন সম্প্রদায় ভিন্নভাবে স্মরণ ও ব্যাখ্যা করে? সমকালীন মেমোরি স্টাডিজ-এর অন্যতম গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি হলো, অতীতের কোনো একক ও চূড়ান্ত স্মৃতি বা ব্যাখ্যা নেই। বরং ইতিহাস সর্বদাই মাল্টিভোকাল, কনটেস্টেড এবং সোশ্যালি কনস্ট্রাক্টেড। অর্থাৎ একই যুদ্ধ, একই ভূখণ্ড, একই বিপ্লব কিংবা একই পলিটিক্যাল ঘটনাকে বিভিন্ন সামাজিক, জাতিগত, ধর্মীয় ও পলিটিক্যাল গোষ্ঠী তাদের নিজস্ব অভিজ্ঞতা, স্বার্থ এবং পরিচয়ের আলোকে ভিন্নভাবে স্মরণ, ব্যাখ্যা ও অর্থায়ন করে।

মাল্টিভোকাল মেমোরির ধারণা মূলত এই যুক্তির ওপর প্রতিষ্ঠিত যে মেমোরি কোনো প্যাসিভ আর্কাইভ নয়; বরং এটি একটি অ্যাকটিভ সোশ্যাল প্র্যাকটিস। অতীত কেবল সংরক্ষিত হয় না; বরং বর্তমান পলিটিক্যাল বাস্তবতা, সামাজিক সম্পর্ক এবং ক্ষমতা-কাঠামোর আলোকে রিকনস্ট্রাক্টেড হয়। ফলে মেমোরি কেবল হিস্টোরিক্যাল রিকলেকশন নয়; বরং এটি আইডেন্টিটি কনস্ট্রাকশন, পলিটিক্যাল লেজিটিমেশন এবং সোশ্যাল মোবিলাইজেশনের একটি কার্যকর মাধ্যম। রাষ্ট্র, জাতি এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী নিজেদের বৈধতা প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাগুলোকে নির্বাচন করে স্মরণ করে।

এই তাত্ত্বিক আলোচনাকে আন্তর্জাতিক সম্পর্কের পরিসরে সর্বাধিক সুসংহতভাবে ব্যাখ্যা করে কনস্ট্রাক্টিভিজম বা সামাজিক নির্মাণবাদ। আন্তর্জাতিক সম্পর্কের কনস্ট্রাক্টিভিস্ট ট্র্যাডিশন যুক্তি দেয় যে আন্তর্জাতিক পলিটিক্সে আইডেনটিটি, নর্মস এবং ইন্টারেস্টস পূর্বনির্ধারিত নয়; বরং এগুলো সামাজিক মিথস্ক্রিয়া, ডিসকোর্স এবং শেয়ার্ড মিনিংস-এর মাধ্যমে গঠিত হয়। রাষ্ট্র কেবল বস্তুগত ক্ষমতার ভিত্তিতে আচরণ করে না; বরং নিজেদের সম্পর্কে যে ধারণা (self-identity) এবং অন্যদের সম্পর্কে যে উপলব্ধি (otherness) গড়ে তোলে, তা-ই তাদের পলিটিক্যাল আচরণ নির্ধারণ করে।

এই দৃষ্টিকোণ থেকে মেমোরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনস্টিটিউটিভ ফ্যাক্টর। কারণ কালেক্টিভ মেমোরির মধ্য দিয়েই রাষ্ট্র নাগরিকদের শেখায় তারা কার উত্তরসূরি, কোন ইতিহাস তাদের গৌরবের, এবং কোন শত্রু তাদের জাতীয় পরিচয়ের অংশ। ফলে মেমোরি জাতীয় পরিচয় নির্মাণের একটি এপিস্টেমিক ফাউন্ডেশন হিসেবে কাজ করে। রাষ্ট্র যখন একটি নির্দিষ্ট হিস্টোরিক্যাল ন্যারেটিভকে একমাত্র বৈধ ইতিহাস হিসেবে প্রতিষ্ঠা করে, তখন সেটি কেবল অতীতের ব্যাখ্যা প্রদান করে না; বরং ভবিষ্যৎ পলিটিক্যাল ইম্যাজিনেশনও নির্মাণ করে। এই কারণেই

কনস্ট্রাক্টিভিজম-এর আলোচনায় মেমোরি, আইডেনটিটি এবং ডিসকোর্স পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়; বরং মিউচুয়ালি কনস্টিটিউটিভ।

কোনো রাষ্ট্র যখন পাঠ্যপুস্তক, সরকারি ভাষণ, জাতীয় দিবস, স্মৃতিসৌধ কিংবা গণমাধ্যমের মাধ্যমে একটি নির্দিষ্ট ইতিহাসকে পুনরাবৃত্তি করে, তখন সেই ভাষ্য ধীরে ধীরে “ন্যাচারালাইজড” সত্যে পরিণত হয়। ফলে নাগরিকরা একটি নির্দিষ্ট ইতিহাসকে একমাত্র সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে। অন্যদিকে, যেসব বিকল্প মেমোরি এই ডমিন্যান্ট ডিসকোর্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো ধীরে ধীরে “অবৈধ”, “রাষ্ট্রবিরোধী” কিংবা “অবিশ্বস্ত” হিসেবে চিহ্নিত হয়। এই প্রক্রিয়াকে বোঝার জন্য ডিসকোর্স এবং পাওয়ার-এর সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ক্ষমতা কেবল বলপ্রয়োগের মাধ্যমে পরিচালিত হয় না; বরং জ্ঞানের উৎপাদন, ভাষার ব্যবহার এবং ইতিহাসের পুনর্লিখনের মাধ্যমেও পরিচালিত হয়। রাষ্ট্র যখন নির্ধারণ করে কোন ঘটনা স্মরণীয় হবে এবং কোন ঘটনা বিস্মৃত হবে, তখন প্রকৃতপক্ষে সে জাতির কালেক্টিভ কনশাসনেস-কে পুনর্গঠন করে। ফলে মেমোরি একটি ডিসকার্সিভ পাওয়ার-এ পরিণত হয়, যা নির্ধারণ করে কে জাতির অংশ, কার ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পাবে এবং কার অভিজ্ঞতা রাষ্ট্রের আনুষ্ঠানিক ইতিহাস থেকে মুছে যাবে।

এই প্রেক্ষাপটে মেমোরি পলিটিকস ধারণাটি বিশেষ গুরুত্ব লাভ করে। মেমোরি পলিটিকস বলতে বোঝায় সেই পলিটিক্যাল প্রক্রিয়াকে, যার মাধ্যমে রাষ্ট্র, পলিটিক্যাল পার্টি, সামাজিক আন্দোলন কিংবা অন্যান্য ক্ষমতাবান প্রতিষ্ঠান অতীতকে নিজেদের স্বার্থে ব্যাখ্যা, পুনর্গঠন এবং ব্যবহার করে। এটি কেবল ইতিহাসের সত্যতা নিয়ে বিতর্ক নয়; বরং ইতিহাসের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম। স্টেট-বিল্ডিং-এর প্রক্রিয়ায় অধিকাংশ আধুনিক রাষ্ট্র একটি ইউনিফায়েড ন্যাশনাল আইডেনটিটি নির্মাণের লক্ষ্যে শেয়ার্ড মেমোরি তৈরি করে। জাতীয় পতাকা, জাতীয় সংগীত, স্বাধীনতা দিবস, যুদ্ধস্মারক, জাতীয় জাদুঘর এবং শিক্ষা-ব্যবস্থা—সবকিছুই একটি নির্দিষ্ট কালেক্টিভ মেমোরি ইনস্টিটিউশনালাইজ করার উপায়। কিন্তু এই প্রক্রিয়ায় যেসব জাতিগত, ভাষাগত কিংবা ধর্মীয় সম্প্রদায়ের ইতিহাস ডমিন্যান্ট ন্যাশনাল ন্যারেটিভ-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের মেমোরি ধীরে ধীরে মার্জিনালাইজড হয়ে পড়ে।

কুর্দি জনগোষ্ঠীর ক্ষেত্রে এই মার্জিনালাইজেশন ছিল বহুমাত্রিক। রাষ্ট্রের আনুষ্ঠানিক ইতিহাসে তাদের উপস্থিতি সীমিত কিংবা বিকৃত হলেও, ফ্যামিলিয়াল মেমোরি, ওরাল ট্র্যাডিশন, লোকসংগীত, সাহিত্য, আঞ্চলিক সংস্কৃতি এবং ডায়াসপোরা নেটওয়ার্ক (Diaspora Network)-এর মাধ্যমে তারা নিজেদের কালেক্টিভ মেমোরি সংরক্ষণ করেছে। অর্থাৎ ইনস্টিটিউশনাল মেমোরি এবং লিভড মেমোরির মধ্যে একটি স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্বই মাল্টিভোকাল মেমোরির পলিটিক্যাল তাৎপর্যকে আরও স্পষ্ট করে।

আইডেন্টিটি ফরমেশন-এর ক্ষেত্রেও মেমোরির ভূমিকা মৌলিক। পরিচয় কেবল ভাষা, ধর্ম বা ভূখণ্ডের ভিত্তিতে গঠিত হয় না; বরং শেয়ার্ড হিস্টোরিক্যাল এক্সপেরিয়েন্স-এর মাধ্যমেও নির্মিত হয়। একটি জনগোষ্ঠী নিজেদের ইতিহাস সম্পর্কে যে ন্যারেটিভ গ্রহণ করে, তা-ই তাদের পলিটিক্যাল আত্মপরিচয়ের ভিত্তি হয়ে ওঠে। কুর্দিদের ক্ষেত্রে রাষ্ট্রের বিভাজন সত্ত্বেও শেয়ার্ড মেমোরি তাদের মধ্যে একটি ট্রান্সন্যাশনাল আইডেন্টিটি বজায় রেখেছে। ফলে তারা চারটি ভিন্ন রাষ্ট্রের নাগরিক হলেও নিজেদের একটি অভিন্ন জাতিসত্তার অংশ হিসেবে কল্পনা করতে সক্ষম হয়েছে। বেনেডিক্ট অ্যান্ডারসন (Benedict Anderson)-এর ভাষায়, এই ধরনের কলেক্টিভ ইমাজিনেশন-ই একটি ইম্যাজিনড কমিউনিটি-এর ভিত্তি নির্মাণ করে; তবে কুর্দিদের ক্ষেত্রে এই কমিউনিটি রাষ্ট্রসীমার ভেতরে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রসীমা অতিক্রম করে বিদ্যমান।

অতএব, কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখায় যে ইতিহাস, মেমোরি, পরিচয় এবং রাজনৈতিক বৈধতা পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। মাল্টিভোকাল মেমোরি আমাদের শেখায় যে ইতিহাসের একাধিক বৈধ পাঠ থাকতে পারে এবং রাষ্ট্রের অফিশিয়াল ন্যারেটিভ সেই মাল্টিভোকাল বাস্তবতার কেবল একটি সংস্করণ মাত্র। কনস্ট্রাক্টিভিজম এই মাল্টিভোকালিটিকে আইডেন্টিটি, ডিসকোর্স এবং মেমোরির সামাজিক নির্মাণ হিসেবে ব্যাখ্যা করে, আর মেমোরি পলিটিক্স দেখায় কীভাবে ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলো সেই মেমোরিকে নিয়ন্ত্রণ করে জাতীয় পরিচয় পুনর্গঠন করে।

তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়ায় কুর্দিদের অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রতিফলিত করে যে মাল্টিভোকাল মেমোরি কেবল একটি তাত্ত্বিক ধারণা নয়; বরং এটি সমকালীন আন্তর্জাতিক পলিটিক্স-এর এক জীবন্ত বাস্তবতা। একই জাতিগত সম্প্রদায় চারটি ভিন্ন রাষ্ট্রে বিভক্ত হওয়ার ফলে তাদের কলেক্টিভ হিস্টোরিক্যাল মেমোরি একক ধারায় বিকশিত হয়নি। বরং প্রতিটি রাষ্ট্রের জাতীয় পরিচয় (national identity), নিরাপত্তা-নীতি, স্টেট-বিল্ডিং প্রজেক্ট এবং পলিটিক্যাল ডিসকোর্স-এর প্রভাবে কুর্দি মেমোরি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। একটি অতীত, কিন্তু একাধিক মেমোরি। ফলে একই জনগোষ্ঠীর ইতিহাস চারটি পৃথক রাষ্ট্রে চারটি ভিন্ন পলিটিক্যাল ভাষ্যে পুনর্নির্মিত হয়েছে। এই বৈচিত্র্যই মাল্টিভোকাল মেমোরির সবচেয়ে শক্তিশালী বাস্তব উদাহরণ।

তুরস্কের রাষ্ট্রের জাতীয় ইতিহাসচর্চায় দীর্ঘ সময় ধরে কুর্দিদের পৃথক জাতিসত্তা হিসেবে অস্বীকার করা হয়েছে। রাষ্ট্রের অফিশিয়াল ডিসকোর্সে কুর্দিদের “পাহাড়ি তুর্কি” (Mountain Turks) হিসেবে উপস্থাপন করা হতো। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই শব্দটি কুর্দিদের জন্য ব্যবহৃত একটি অবমাননাকর রাষ্ট্রীয় পরিভাষা ছিল। একই সঙ্গে তাদের ভাষা, সংস্কৃতি এবং হিস্টোরিক্যাল মেমোরির স্বতন্ত্র প্রকাশকে রাষ্ট্রের ঐক্যের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হতো। ফলস্বরূপ, শিক্ষা ব্যবস্থা, জাতীয় ইতিহাসচর্চা, স্মৃতিসৌধ, সরকারি অনুষ্ঠান এবং গণমাধ্যমের মাধ্যমে একটি অফিশিয়াল মেমোরি রেজিম প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল একটি একক তুর্কি জাতীয় মেমোরিকে প্রাতিষ্ঠানিকভাবে প্রাধান্য দেওয়া। এর বিপরীতে কুর্দিদের ঐতিহাসিক অভিজ্ঞতা, বিদ্রোহ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষাগত পরিচয় কাউন্টার-মেমোরি হিসেবে সামাজিক পরিসরে টিকে থাকে। এই দ্বৈত মেমোরির সংঘাত প্রমাণ করে যে রাষ্ট্রের ক্ষমতা কোনো মেমোরিকে প্রান্তিক করতে পারলেও তা সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে না।

অন্যদিকে ইরাকের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ধরনের মেমোরি পলিটিক্স-এর জন্ম দিয়েছে। বিশেষত বিংশ শতাব্দীর শেষভাগে রাষ্ট্রীয় দমন-পীড়ন, সামরিক অভিযান এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিজ্ঞতা কুর্দি জনগোষ্ঠীর কলেক্টিভ মেমোরিকে গভীরভাবে রূপান্তরিত করে। এখানে মেমোরি কেবল সাংস্কৃতিক পরিচয়ের অংশ নয়; বরং কলেক্টিভ ট্রমা এবং রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের দাবির অন্যতম ভিত্তি। পরবর্তীকালে Kurdistan Regional Government (KRG)-এর বিকাশের মাধ্যমে কুর্দিরা নিজেদের ইতিহাস, জাদুঘর, স্মৃতিসৌধ, পাঠ্যক্রম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান নির্মাণ করে একটি কাউন্টার-মেমোরি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলে। অর্থাৎ, যেখানে রাষ্ট্র পূর্বে তাদের মেমোরিকে নিয়ন্ত্রণ করেছিল, সেখানে আঞ্চলিক স্বায়ত্তশাসন সেই মেমোরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এই প্রক্রিয়া দেখায় যে মেমোরি কেবল অতীত সংরক্ষণ করে না; বরং নতুন পলিটিক্যাল লেজিটিমেসি এবং প্রতিষ্ঠান নির্মাণেরও ভিত্তি হয়ে ওঠে।

ইরানের কুর্দি মেমোরির বাস্তবতা আরও জটিল। একদিকে কুর্দিদের সাংস্কৃতিক উপস্থিতি সম্পূর্ণ অস্বীকার করা হয়নি; অন্যদিকে পলিটিক্যাল স্বায়ত্তশাসন এবং জাতীয় আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে রাষ্ট্র কঠোর অবস্থান বজায় রেখেছে। ফলে এখানে একটি হাইব্রিড মেমোরি রেজিম গড়ে উঠেছে, যেখানে সীমিত সাংস্কৃতিক স্বীকৃতি থাকলেও পলিটিক্যাল মেমোরি কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্রের নিরাপত্তা-কেন্দ্রিক নীতির কারণে কুর্দি ন্যাশনালিস্ট মেমোরি প্রায়ই সিকিউরিটি থ্রেট হিসেবে উপস্থাপিত হয়েছে। এই পরিস্থিতি কনস্ট্রাক্টিভিস্ট দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেখায় যে সিকিউরিটি কেবল সামরিক বাস্তবতা নয়; বরং সামাজিকভাবে নির্মিত একটি ধারণা, যা পলিটিক্যাল ভাষ্য ও মেমোরির মাধ্যমে সংজ্ঞায়িত হয়।

সিরিয়ায় কুর্দি মেমোরির বিবর্তন আবার ভিন্ন পথ অনুসরণ করেছে। দীর্ঘ সময় ভাষাগত ও সাংস্কৃতিক অধিকারের সীমাবদ্ধতার মধ্যে অবস্থান করলেও, গৃহযুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে উত্তর সিরিয়ায় কুর্দি প্রশাসনিক কাঠামোর উত্থান তাদের মেমোরিকে নতুন পলিটিক্যাল পরিসর প্রদান করে। স্থানীয় প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং জনপরিসরে কুর্দি ভাষা ও ইতিহাসের পুনঃপ্রতিষ্ঠা একটি নতুন মেমোরি পলিটিক্স-এর জন্ম দেয়। এখানে মেমোরি কেবল অতীতের পুনর্লিখন নয়; বরং ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর সম্ভাব্য ইমাজিনেশনও নির্মাণ করে। অর্থাৎ, মেমোরি একটি পলিটিক্যাল ইমাজিনেশন-এর অংশে পরিণত হয়, যা বিকল্প শাসনব্যবস্থা এবং আত্মপরিচয়ের ভিত্তি নির্মাণ করে।

চারটি রাষ্ট্রে কুর্দি মেমোরির এই ভিন্ন বাস্তবতা আন্তর্জাতিক ভূরাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারণ কুর্দিরা এমন একটি ট্রান্সন্যাশনাল জনগোষ্ঠী, যাদের হিস্টোরিক্যাল মেমোরি বিদ্যমান রাষ্ট্রসীমাকে অতিক্রম করে বিস্তৃত। এই অবস্থায় কুর্দি পরিচয় একদিকে রাষ্ট্রের সভরেন্টির প্রশ্নকে স্পর্শ করে, অন্যদিকে রিজিওনাল ব্যালান্স অব পাওয়ার-এর সঙ্গেও সম্পৃক্ত হয়ে ওঠে। ফলে কুর্দি মেমোরি একটি অভ্যন্তরীণ পরিচয়-সংকটের বিষয় থেকে ইন্টারন্যাশনাল সিকিউরিটির একটি কেন্দ্রীয় উপাদানে রূপান্তরিত হয়েছে।

এই প্রেক্ষাপটে ট্রানজিশনাল জাস্টিস-এর প্রশ্নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংঘাত-পরবর্তী সমাজে যদি কেবল রাষ্ট্রের অফিশিয়াল ইতিহাসকে স্বীকৃতি দেওয়া হয় এবং প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে অস্বীকার করা হয়, তবে দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় না। সত্য-উদ্ঘাটন, স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার (Institutional Reform)-এর মতো প্রক্রিয়া তখনই কার্যকর হয়, যখন মাল্টিভোকাল মেমোরিকে পলিটিক্যালি স্বীকৃতি দেওয়া হয়। কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা দেখায় যে হিস্টোরিক্যাল মেমোরিকে দমন করা সাময়িক পলিটিক্যাল স্থিতিশীলতা আনতে পারে; কিন্তু তা দীর্ঘমেয়াদে অবিশ্বাস, প্রতিরোধ এবং পুনরাবৃত্ত সংঘাতের ভিত্তি তৈরি করে।

একবিংশ শতাব্দীতে ডিজিটাল প্রযুক্তির বিকাশ মাল্টিভোকাল মেমোরিকে আরও জটিল করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল আর্কাইভ, অনলাইন ডকুমেন্টেশন এবং প্রবাসী কুর্দি সম্প্রদায়ের নেটওয়ার্ক রাষ্ট্রের একচেটিয়া মেমোরি-নিয়ন্ত্রণকে দুর্বল করেছে। বর্তমানে কোনো রাষ্ট্র নির্দিষ্ট একটি ইতিহাসকে দমন করার চেষ্টা করলেও ডিজিটাল প্ল্যাটফর্মে সেই মেমোরি আন্তর্জাতিকভাবে সংরক্ষিত ও প্রচারিত হতে পারে। এই ডিজিটাল মেমোরি ইকোসিস্টেম রাষ্ট্রের অফিশিয়াল ন্যারেটিভ-এর পাশাপাশি অসংখ্য কাউন্টার-ন্যারেটিভ-কে বৈশ্বিক দৃশ্যমানতা প্রদান করেছে। তবে একই সঙ্গে ডিজিটাল পরিসর কাউন্টার-ন্যারেটিভ, মিসইনফরমেশন এবং প্রতিদ্বন্দ্বী মেমোরি পলিটিক্স-এরও ক্ষেত্র হয়ে উঠেছে। ফলে মাল্টিভোকাল মেমোরি আজ আর কেবল স্থানীয় বাস্তবতা নয়; বরং এটি একটি বৈশ্বিক যোগাযোগ-ব্যবস্থার অংশ।

সবশেষে বলা যায়, কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা আন্তর্জাতিক সম্পর্কে মাল্টিভোকাল মেমোরির কার্যকারিতা বোঝার একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক ক্ষেত্র। এটি দেখায় যে রাষ্ট্র, পরিচয়, স্মৃতি ও ক্ষমতার সম্পর্ক স্থির নয়; বরং সোশ্যাল কনস্ট্রাকশন, পলিটিক্যাল প্রতিযোগিতা এবং ডিসকার্সিভ সংগ্রামের মাধ্যমে ক্রমাগত পুনর্গঠিত হয়। রাষ্ট্র একক জাতীয় মেমোরি প্রতিষ্ঠার চেষ্টা করলেও অল্টারনেটিভ মেমোরি সামাজিক ও আন্তঃসীমান্ত নেটওয়ার্কের মাধ্যমে টিকে থাকে এবং সময়ের সঙ্গে রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারে। তাই মাল্টিভোকাল মেমোরিকে কেবল মেমোরি স্টাডিজ-এর একটি উপধারণা হিসেবে নয়; বরং আইডেন্টিটি ফরমেশন, ভূরাজনীতি, সিকিউরিটি স্টাডিজ, ট্রানজিশনাল জাস্টিস এবং গ্লোবাল গভর্ন্যান্স বোঝার একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত।

প্রদীপ আইচ: লেখক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার আগে যেমন জমিদার ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি স্বাধীনতার পর বিভিন্ন...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...