বুধবার, ৮ জুলাই ২০২৬

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই মাদ্রাসার শিক্ষার্থী। আরেকজন ওই মাদ্রাসার শিক্ষক।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসাটির ওপর পাহাড়ধস হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার সময় ওই মাদ্রাসায় ৪০ জনেরও বেশী শিক্ষার্থী ক্লাস করছিল।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসাটির ওপর পাহাড়ধস হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টানা ভারী বর্ষণের কারণে মাদ্রাসা লাগোয়া পাহাড়ের মাটি দুর্বল হয়ে ধসে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...

আরও পড়ুন

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন দুইদিন পানিতে ডুবে আছে৷  এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।এদিকে চট্টগ্রাম-...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে...