বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে বেশী দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে আল তায়েফ অয়েল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল ) রাত ১২ টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

তিনি বলেন, সরকার নির্ধারিত প্রতি লিটার অকটেন ১২০ টাকার পরিবর্তে ১৫০ টাকা দরে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারা অনুসারে সরকার নির্ধারিত বেশি দামে বিক্রয় করার দায়ে আল তায়েফ অয়েল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্য।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল...

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন...

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা স্কুল ফিডিং...

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় পুলিশ...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশীতে দুই প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।বুধবার...