মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের  অভ্র বড়ুয়ার আবৃত্তিতে মুগ্ধ আহমেদাবাদ সাহিত্য উৎসব পেলেন বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১০ম আহমেদাবাদ আন্তর্জাতিক সাহিত্য উৎসবে চট্টগ্রামের কৃতি সন্তান অভ্র বড়ুয়া তাঁর আবেগঘন আবৃত্তিতে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ইংরেজি কবিতা “এট দি লাস্ট ওয়াচ”।তাঁর অনুভবময় কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা নতুন প্রাণ পায়, যা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।অভ্রকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা স্মারক। উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক উমাশঙ্কর যাদব জানান, “২০১৬ সালে সূচিত এই সাহিত্য উৎসব আজ এক বিশাল সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে, যা সাহিত্য, চলচ্চিত্র ও সৃজনশীলতার এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলেছে।”

উৎসবে উপস্থিত ছিলেন জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রঘুবীর চৌধুরী, প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব জমনাদাস (জে. ডি.) মাজেঠিয়া, অভিনেতা মুশতাক খান, চলচ্চিত্র নির্মাতা ও কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল, লেখিকা শোভা অকসর, গুজরাটি চলচ্চিত্রের নায়ক হিতেন কুমার, আইসিসিআর আহমেদাবাদের সাব জোনাল ডিরেক্টর শ্রী সুভাষ সিং, কবি ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তুষার শুক্লা, সংগীত পরিচালক অরবিন্দ ভেগদা, স্ক্রিনরাইটার স্নেহল চৌধুরী, লেখক উৎকর্ষ পাটেল ও অধ্যাপক ড. রাজেশ চন্দওয়ানি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব।গুজরাট ট্যুরিজম-এর পৃষ্ঠপোষকতা ও আইসিসিআর-এর সাংস্কৃতিক সহায়তায় অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ, আফগানিস্তান, ব্রাজিল, উগান্ডা, আজারবাইজান, মালাভি, মাদাগাস্কার ও মিয়ানমার সহ ৭টি আন্তর্জাতিক দেশের প্রতিনিধি অংশ নেন। ১২টিরও বেশি আলোচনাসভা, শিশু সাহিত্য পাঠ, কবিতা, সংগীত, নাট্য ও চলচ্চিত্রভিত্তিক পরিবেশনা ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ।

উল্লেখ্য, অভ্র বড়ুয়া ২০১৯ সালে ভারতের বস্কো ফেস্ট-এর নাট্যোৎসবে অভিনয়ে প্রথম স্থান এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।একদিনে ৭৫টি ইভেন্ট আয়োজন করে উৎসবটি ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ স্থান করে নেয়।দার্জিলিং এ অধ্যয়নরত অবস্থায় তিনি পাঁচটি ভিন্ন ভাষায় গান পরিবেশন করে বর্ষসেরা শিক্ষার্থীর সম্মান লাভ করেন। ২০২৪ সালে ভারতের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিল্লি বোর্ড এর অধীনে তিনি প্রথম স্থান অর্জন করেন।

বর্তমানে অভ্র ভারত সরকারের মর্যাদাপূর্ণ আইসিসিআর বৃত্তি (২০২৪-২৫) নিয়ে গুজরাট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা বিষয়ে অধ্যয়নরত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর ‘পাখিদের পাঠশালা’ গ্রন্থের পাঠ উন্মোচন

চট্টগ্রাম স্বাধীনতার বই মেলায় আবির প্রকাশন স্টলে পাঠ উন্মোচন হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক আমিনুর রশিদ কাদেরীর পাখি বিষয়ক গবেষণালব্ধ গ্রন্থ ‘পাখিদের পাঠশালা’।আজ ৪...

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু মঙ্গলবার

মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর কাজীর দেউরী জেলা...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...