শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জনশক্তি রপ্তানিতে নতুন দিগন্ত: প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব। শ্রম রপ্তানির ইতিহাসে এ চুক্তি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯৭৬ সাল থেকে সৌদি আরবে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হলেও এতদিন সাধারণ কর্মী পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। শুধুমাত্র ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি হয়।

নতুন এই চুক্তির ফলে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য সৌদি আরবে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার। এতে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তি উভয় দেশের ‘ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরো শক্তিশালী করবে’ বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন। তবে অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যা প্রায় ৩৫ লাখের কাছাকাছি বলে ধারণা করা হয়।

চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও উপদেষ্টা আসিফ নজরুলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে আসিফ নজরুল নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা, ইকামা (ওয়ার্ক পারমিট) নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার ওপর রাখার বিষয় এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

এ সময় সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

বৈঠকে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, এবং প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...