রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ড্যাব নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ড্যাবের ভূমিকা সাহসী ও স্মরণীয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী স্বৈরাচারবিরোধী আন্দোলনে পেশাজীবী সংগঠনগুলোর, বিশেষ করে চিকিৎসকদের ভূমিকা ছিল সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “ড্যাব সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। একদলীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এই সংগঠনের ভূমিকা নিঃসন্দেহে আদর্শিক লড়াইয়ের প্রতীক। এক দফা আন্দোলনের সময় আহত নেতাকর্মীদের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে ড্যাবের চিকিৎসকরা প্রমাণ করেছেন, তারা শুধু পেশাজীবী নন— গণতন্ত্র রক্ষার সাহসী সৈনিকও।”

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক এলাকার একটি রেস্টুরেন্টে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডা. হারুন, ডা. কেনান, ডা. শাকিল, ডা. মেহেদী ও ডা. দীপু পরিষদের প্যানেল পরিচিতি তুলে ধরা হয়।

ডা. শাহাদাত আরও বলেন, “এই নির্বাচন শুধুমাত্র একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচন নয়, বরং এটি বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের অংশ। ড্যাবকে আরও শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মুখ্য ভূমিকা রাখতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ড্যাব নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এস. এম. সারোয়ার আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ড্যাব সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান, চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. রেজাউল আলম নিপ্পন, ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ডা. ফয়েজুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. নীলু কুমার তঞ্চঙ্গা, ডা. জাফরুল হক, অধ্যাপক ডা. ইকবাল হোসেন, অধ্যাপক ডা. কামরুল হাসান, ডা. হোসনা আরা, ডা. টিপু সুলতান, অধ্যাপক ডা. মাসুদ করিম, ডা. মিজবাহ উদ্দিন, ডা. মো. আইয়ুব, ডা. জুনায়েদ মাহমুদ খান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের আহমেদ, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা. তানভীর হাবিব তান্না, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. মিনহাজুল আলম, ডা. জুনায়েদ রায়হান, ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. মইনুদ্দিন, ডা. তারেকুল ইসলাম জনি প্রমুখ।

সভায় চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী চিকিৎসক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...