“ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজকে শিক্ষা ও নৈতিকতার মানদণ্ডে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ”—এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ভিপি মহিউদ্দিন মুকুল।
শনিবার (২০ জুন) বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে এডহক কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম প্রয়োজন। আমরা শিক্ষার্থীদের একটি আধুনিক, মানবিক ও নৈতিক পরিবেশে শিক্ষাদান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ ইদ্রিছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য লিয়াকত আলী, শিক্ষক প্রতিনিধি হাসান জামান, ইব্রাহিম আজাদ, জামাল উদ্দিন চৌধুরী বাদল, ফাহমিনা আক্তার এবং ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন চৌধুরী।
সভায় শিক্ষা কার্যক্রমের মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যমান সমস্যার সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
আর এইচ/
