কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ১২ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
২১ জুন (শনিবার) বিকাল ৩ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিভা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নওশাভা মুক্তার সিয়াম, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম বাপ্পা, সাঈদ স্বাধীন, সমাজকর্মী মোহাম্মদ আরমান, কানতা ইসলাম, আরিয়ান খান ফারাবী, ধর্ষিতার বাবা মমতাজ মিয়া ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।
এদিকে ৬ দিন আগে ধর্ষণের ঘটনায় মামলা হলেও অভিযুক্ত যুবদল নেতা ও আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বহিস্কৃত নেতা দিল মোহাম্মদ দিলু অধরা। তাই দ্রুত আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী-ছাত্র জনতা। বক্তারা ধর্ষক দিলুকে গ্রেপ্তারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।
জানা গেছে, গত ১২ জুন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের দিল মোহাম্মদ দিলু একই এলাকার মমতাজ মিয়ার মেয়ে স্কুল পড়ুয়া শিশু ছদ্মনাম পারুল (১২)কে কৌশলে তার বাড়িতে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা জইনব দিল মোহাম্মদ দিলুকে আসামি করে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৩৭।
এর আগে ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শামলাপুর বাজার ও টেকনাফ বাস স্টেশনে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ছাত্র-জনতা ও এলাকাবাসী।
আর এইচ/
