চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা আনোয়ারা থানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি থানায় পৌঁছান। এ সময় চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং আনোয়ারা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি ফোর্সের প্যারেড পরিদর্শন ও দক্ষতা মূল্যায়ন করেন। পরে থানার কম্পাউন্ড, মেস, ব্যারাক, মালখানা, হাজতখানা ও অফিস কক্ষসমূহ ঘুরে দেখেন। পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করে ভুলত্রুটি সংশোধন এবং বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন ডিআইজি আহসান হাবীব।
আর এইচ/
