রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আগামী ২৫ এপ্রিল নগরীতে ঐতিহ্যবাহী ১১৬ তম আবদুল জব্বারের বলি খেলা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ এপ্রিল ১২ই বৈশাখ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলার ১১৬ তম জমজমাট আসর অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক লালদীঘি ময়দানে ঐদিন শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে দেশের জনপ্রিয় এই বলি খেলার প্রধান আর্কষণ কুস্তি প্রতিযোগিতা । ঐতিহ্যবাহী এ বলি খেলা উপলক্ষে প্রতিবছরের মত এবারও ২৪, ২৫ ও ২৬ এপ্রিল, ১১, ১২ এবং ১৩ বৈশাখ লালদিঘী এলাকায় বসবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা।

দেশের আলোচিত জব্বারে বলি খেলা এবং বৈশাখী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে মেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আবদুল জব্বারের বলি খেলা এটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতোপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে। জব্বারের এই বলি খেলা এখন পুরো চট্টগ্রাম বাসীরই একটি বিনোদনের অংশ।

এই বলে খেলা ও বৈশাখী মেলা সুন্দর ও সফল করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সহায়তা করবেন বলে আশা করেন মরহুম আব্দুল জব্বার সওদাগরের পরিবারের সদস্যরা ।

তাই এবারের ঐতিহাসিক আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দেয়া হয়েছে । একই সাথে দেশের ঐতিহ্যবাহী এবং আলোচিত এই বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রগণের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য আজ থেকে প্রায় ১১৫ বছর আগে চট্টগ্রাম শহরের বদর পাতির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই বলি খেলা শুরু করেন। এরই ধারাবাহিকতায় সেই থেকে আজ পর্যন্ত প্রতিবছর ১২ই বৈশাখ ২৫ এপ্রিল এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বলি খেলার আসর হবে ১১৬ তম।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন , এসি কোতোয়ালি মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, তিনটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ যথাক্রমে মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, মেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলি খেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, সাংবাদিক চৌধুরী ফরিদ, মেলা কমিটির সদস্য সংগঠক আলী হাসান রাজু, আকতার আনোয়ার চঞ্চল সহ প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...