শনিবার, ১৩ জুন ২০২৬

দেশের শান্তির জন্য দরকার আল্লাহর কোরআনের আইন ও রাসূল(সঃ) এর আদর্শ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তের মাধ্যমে একটি নতুন বিপ্লবী দেশ পেয়েছি। সেই বিপ্লবের কারণে আজ আমরা জনগণের সামনে আসতে পারছি। এখন সুযোগ এসেছে অবশ্যই অবশ্যই সংস্কার হতে হবে। শুধু ভোট দিয়ে সংস্কার হবেনা । একজন গিয়ে আরেকজন আসে কিন্তু জনগণের ভাগ্য বদলানোর জন্য কোন আইন ,কোন সংবিধান মানুষের সুখ আনতে পারেনি। এ দেশের শান্তির জন্য আল্লাহর কোরআনের আইন ও রাসূল(সঃ) এর আদর্শকে ধারণ করা দরকার

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিলপুর তালুকদার বাড়ি জামে মসজিদে আনোয়ারা ৭ নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের এক সাথে কাজ করতে হবে। এদেশ এবং এদেশের মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন তাই জামায়াতে ইসলামী বিশ্বাস করে বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ কুরআনকে এই জমিনের সংবিধান বানানো প্রয়োজন।

বাংলাদেশ জামায়াত ইসলামী বিলপুর ( ৭,৮,৯) ওয়ার্ডের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ কায়ছার, আনোয়ারা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এস.এম.শাহেদুল ইসলাম।

অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী আরো বলেন, যারা বিগত ১৭ বছর আয়না ঘর সৃষ্টি করেছিলো ,মানুষকে গুম,খুন, হত্যা ও বিচারের নামে হত্যা করেছিলো। সেই অবস্থাতেই মানুষ তাদের এমন ভাবে বিতারিত করেছে তাদের এখন মানুষ বলে বিতাড়িত আওয়ামী লীগ, বিতাড়িত হাসিনা। আগামী প্রজন্ম বলবে বিতাড়িত আওয়ামী লীগ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই।

এতে আরো উপস্থিত ছিলেন , আনোয়ারা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম (শাহেদ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর তালুকদার, জামায়াতে ইসলামী বিলপুর ৮ নং ওয়ার্ড এর সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আবছার, সাংবাদিক মোজাম্মেল হক, আনোয়ারা ছাত্রশিবির (পশ্চিম )সাবেক সভাপতি মুহাম্মদ মঈন উদ্দীন, এড. নুরুল ইসলাম, ওয়ার্ড সহকারী সেক্রেটারি ব্যাংকার এড. শাহদাত হোসেন, মোঃ ইমরান, ব্যাংকার সোহেল আহমদসহ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের কাবাডি ফাইনালে জায়গা করে...

অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চট্টগ্রাম জেলার দলনেতা বিপ্লব দে পার্থ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুর্ধ্ব -১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জুন। এ পর্বে অংশগ্রহণ করছে...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান 'নৃত্যনৈবেদ্য' অনুষ্ঠিত হয়।২০টি ভিন্ন গানে...