মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীরা রোজার একমাসে এক বছরের ইনকাম করতে চান: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল— ভোজ্যতেল বাজার থেকে উধাও হয়ে গেছে। আর যেগুলো বিক্রি হচ্ছে প্রতি লিটার ২০০ টাকার ওপরে । তাই সোমবার(৩ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে রমজানের বাজার তদারকিতে নামেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।

অভিযানে সত্যতা পেয়েছেন মেয়র এবং জেলা প্রশাসক। পুরো খাতুনগজ্ঞ ঘুরে কোথা দেখা মেলেনি। তাই অক্ষেপ করে সিটি মেয়র ব্যবসায়ী এবং সাংবাদিকদের বলেন,
অভিযানে এসে সত্যতা মিলেছে এখানে ভোজ্যতেল মোটেও পাওয়া যাচ্ছে না। ভোজ্যতেল যেগুলো দেখেছি সেগুলো ল্যাব টেস্টের জন্য নিয়েছি। এগুলো পরীক্ষা করে দেখা হবে; এগুলো আদৌ ভোজ্যতেলের মতো কিনা।

এসময় মেয়র সাংবাদিকদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশে রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা হয়, কারণ তারা সেটাকে সওয়াব হিসেবে দেখে। আর আমাদের দেশে রোজা এলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। তারা রাতারাতি ধনী হতে চান। তারা রোজার মাসে পুরো বছরের ইনকাম একসঙ্গে করতে পাগল হয়ে যায়। তাই বাজার মনিটরিং করছি। এ মনিটরিং অব্যাহত থাকবে। তেলের ব্যবসায়ী, উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠকে বসবো। তারা যাতে অনতিবিলম্বে বাজারজাত করে দাম কমিয়ে আনে। এ ব্যাপারে শক্তভাবে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে।

এসময় সিটি মেয়র এবং জেলা প্রশাসক খাতুনগজ্ঞের বিভিন্ন আমদানীকারকসহ পাইকারী ব্যবসায়ীদের গুদাম তদারকি করেন এবং পণ্যের মূল্য তালিকা আছে কিনা যাচাই করেন। এসময় অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা দেখতে না পেয়ে
মেয়র এবং জেলা প্রশাসক তাদেরকে মৌখিক ভাবে সর্তক করেন। এসময় ব্যবসায়ীদেরকে রমজান জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে জানিয়ে পরবর্তীতে মূল্য তালিকা টাঙ্গানো না দেখলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে হুশিয়ার করে দেন।

এসময় মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে পৃথক ৩ মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। মনিটরিং টাস্ক ফোর্স টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানসহ বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...