শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নেদারল্যান্ড প্রতিনিধি দলের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা, সুরক্ষা ও কার্যক্ষমতার ক্ষেত্রে বিশ্বমান বজায় রাখার জন্য ডিপোর প্রতিশ্রুতির ভুয়সী প্রশংসা করেন। তাঁদের এই সফর নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

ডিপো পরিদর্শনকালে নেদারল্যান্ডের প্রতিনিধির দলের মধ্যে ছিলেন, দোরল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ ওয়াউডস্ট্রা, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির বাংলাদেশ ও ভারতের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ মিস নাদিয়া ভ্যান ডি ওয়েম এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা মিস মননুজান খানম।

এসময় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান ডিপোর কৌশলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসাডর থিজ ওয়াউডস্ট্রা বলেন, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড যে উচ্চমান বজায় রেখেছে, তা আমাদের মুগ্ধ করেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও স্বয়ংক্রিয় কার্যক্রমের সংযোজন লজিস্টিকস ও বাণিজ্য সুবিধাকরণে একটি অগ্রগামী দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

বিএম কনটেইনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য সফররত প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএম ডিপো কর্তৃপক্ষ জানায়, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড বাংলাদেশের বাণিজ্য ও লজিস্টিকস খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের রপ্তানি পণ্যের একটি বড় অংশ পরিচালনা করছে। নেদারল্যান্ডস প্রতিনিধি দলের এই পরিদর্শন দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য অনুশীলন ও লজিস্টিকস প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতাকে আরও জোরদার করবে।

বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশ্বমানের কন্টেইনার হ্যান্ডলিং ও ডিপো কার্যক্রম বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএম ডিপোর প্রতি নেদারল্যান্ডস প্রতিনিধি দলের স্বীকৃতি আমাদের আরও উদ্ভাবনী ও উৎকর্ষতা বৃদ্ধির অনুপ্রেরণা জোগাবে। এই সফর নেদারল্যান্ডস-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...