শনিবার, ২৭ জুন ২০২৬

খাগড়াছড়িতে কমছে শীতকালীন রোগের প্রকোপ

অভি বড়ুয়া

খাগড়াছড়িতে শীতকালীন রোগের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে।জানুয়ারি মাসে হাসপাতালে রোগীর চাপও কমেছে কিছুটা। বর্হিঃবিভাগ ও অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীর সংখ্যাও কমেছে অনেক। তবে শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি রয়েছে নির্ধারিত বেডের বেশি রোগী। এদের বেশিরভাগেরই জ্বর, সর্দি, কাশি, ব্রংকাইটিস রোগে আক্রান্ত রোগী।

সদর হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা ১৫ বেডের বিপরীতে ১৭ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া শীতজনিত কারনে ডায়রিয়া ওয়ার্ডে ১০ বেডের বিপরীতে  ভর্তি আছে ২৪ জন রোগী।

শিশু ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর স্বজনরা জানান,ঠান্ডাজনিত কারণে সন্তান অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আসতে হয়েছে।গত দুই দিন সর্দি-কাশি কিছুটা বেশি ছিলো।তবে এখানে চিকিৎসা নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ।

২০২৪ সালের ডিসেম্বর মাসে সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিলো ২০৩ জন,সে তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা কিছুটা কমছে জানিয়ে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা জানান, শীতকালে শিশু ও বয়স্ক রোগীদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে। বর্তমানে রোগের প্রকোপের পাশাপাশি  চাপও কমেছে হাসপাতালে। গত মাসের তুলনায় চলতি মাসে এ অবস্থার উন্নতির দিকে। মাঝে শীতের প্রকোপ থাকায় জ্বর, সর্দি, কাশি, ব্রংকিউলাইটিসসহ নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি ছিল হাসপাতালে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

খাগড়াছড়িতে অস্ত্র সহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র গুলি সহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে মাটিরাঙ্গা রিছাং ঝর্ণা জার্মপ্লাজম সেন্টার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...