বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাজশাহীকে গুঁড়িয়ে বিপিএলে উড়ন্ত শুরু বরিশালের

ক্রীড়া ডেস্ক

বিপিএলের ১১তম আসর শুরুর কয়েক মাস আগে থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। কারণ, নামটা দুর্বার রাজশাহী হলে দলে কোনো বড় তারকা না থাকায় দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিল দুর্বল রাজশাহী নামে। মাঠেও তার প্রমাণ দিল তারা।

উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে আশা জাগালেও বোলিংয়ে হতাশ করেছে হাসান-তাসকিনরা। ভালো শুরুর পর পথ হারিয়ে বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছে রাজশাহী।

সোমবার (৩০ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৯৮ রানের বড় লক্ষ্য দেয় রাজশাহী। জবাব দিতে নেমে ১১ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে জয় দিয়ে আসর শুরু করল বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। এদিন ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্ত থেকে ৫ বলে ৭ রান করে তাসকিনের বলে লেগ বিফোরের ফাঁদে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এতে দলীয় ১২ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বরিশাল।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কাইল মায়ার্সও। ৫ বলে ৬ রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। পরে অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। কিন্তু ইনিংস বড় করতে পারেনি দুজনেরই কেউই।

১১ বলে ১৩ রান করে মুশফিক আউট হলে ২৩ বলে ৩২ রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয়। এতে দলীয় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে বরিশাল। তবে সপ্তম উইকেটে ব্যাট চালাতে থাকেন শাহিন শাহ আফ্রিদি। ১৭ বলে ২৭ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই পাক ক্রিকেটার।

তবে অপর প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদউল্লাহ। তাকে সঙ্গ দেন ফাহিম আশরাফ। হাসান মুরাদের বলে টানা তিন ছক্কা হাকিয়ে দলকে এগিয়ে নেন তিনি। অপর প্রান্ত থেকে ২৩ বলে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ।

১৭তম ওভারে লাহিরুকে ৩ ছক্কা হাকিয়ে রাজশাহীর কাছ থেকে ম্যাচ নিজেদের করে নেয় ফাহিম। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাকিয়ে ২১ বলে ফিফটি পূরণ করেন এই পাক ব্যাটার। এতে ১১ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এ ছাড়াও হাসান মুরাদ দুটি এবং জিশান আলম নেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৭ রানের বড় পুঁজি পায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী। বিজয় করেছেন ৬৫ রান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...