শনিবার, ২৭ জুন ২০২৬

পরীমনির জীবনে নতুন প্রেমের সুবাস, মিশ্র প্রতিক্রিয়ায় ভক্তরা

বিনোদন ডেস্ক

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এমনটাই নিশ্চিত করেছেন তিনি নিজেই। সোমবার ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, “হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি,” সঙ্গে যুক্ত করেছেন লাভ এবং প্রজাপতির ইমোজি। এর পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রীর জীবনে নতুন সম্পর্কের সূচনা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমনি। তবে ওই পুরুষটির পরিচয় গোপন রেখেছেন তিনি। ভিডিওটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়, এবং তার ভক্ত-অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শোবিজের সবচেয়ে আলোচিত তারকাদের একজন পরীমনি এর আগে প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের কারণে বহুবার খবরের শিরোনামে এসেছেন। সাম্প্রতিক সময়ে তিনি শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছিলেন। তার মুখে শোনা গিয়েছিল, নতুন সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। বরং সন্তানদের নিয়েই তার সব ভালোবাসা এবং জীবনের লক্ষ্য।

কিন্তু নতুন ভিডিও এবং তার উক্তি দেখে বোঝা যাচ্ছে, পরীমনি তার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এমনকি, তার অনুরাগীরা বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “আপনার জীবনে নতুন সুখ আসুক, এটাই আমাদের চাওয়া।”

তবে পরীমনির মন্তব্যের বাক্সে নেতিবাচক প্রতিক্রিয়ার অভাব নেই। অনেকে তার আগের বক্তব্য উল্লেখ করে সমালোচনা করেছেন। একজন লিখেছেন, “নতুন সম্পর্কে যাবেন না বলেছিলেন, কিন্তু এক বছরের মধ্যেই সেই সিদ্ধান্ত ভেঙে ফেললেন।”

ডিভোর্সের পর পরীমনি জানিয়েছিলেন, তার দুই সন্তানই তার জীবনের প্রধান অবলম্বন। তিনি আর কোনো সম্পর্কের জালে জড়াতে চান না। কিন্তু এখন মনে হচ্ছে, অভিনেত্রী নতুন করে জীবনে ভালোবাসার জায়গা তৈরি করেছেন।

প্রসঙ্গত, নতুন সম্পর্কে জড়ানোর ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অভিনেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...