শনিবার, ২৭ জুন ২০২৬

১২৪ লিটার দেশীয় মদ, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

আনোয়ারায় মদের রাজত্বে আঘাত, যৌথবাহিনির অভিযানে তিনজন আটক!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকায় যৌথবাহিনির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত ৮টায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ জমির হোসেন (৪৮), তার স্ত্রী সালমা বেগম (৪৫), এবং মর্জিনা আক্তার (৩৪)। তারা সবাই পশ্চিম শোলকাটা গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বাংলা মদ বিক্রি করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একই বাড়ি থেকে তাদের আটক করা হয়।

অভিযানকালে বাসা তল্লাশি করে ১২৪ লিটার দেশীয় মদ, নগদ ৩০ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামত আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের এমন অভিযানে এলাকায় মাদক ব্যবসার বিস্তার কমবে এবং জনসাধারণ আরো সচেতন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...