বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা খুবই সচেতন। দুর্গাপূজার সময় আমরা সেটি এনশিওর করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের এই সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।’

পুলিশের একটি পরিসংখ্যানের উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিসংখ্যানে আমরা দেখেছি যে, অপরাধের গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে এসে হত্যার ঘটনা কমেছে।’

‘আমরা মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে,’ যোগ করেন তিনি।

পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের সেপ্টেম্বরে দেশে হত্যার ঘটনা ঘটে ২৩৪টি এবং অক্টোবরে ২৫৪টি। আর এ বছরের সেপ্টেম্বরে হত্যার ঘটনা ঘটে ২৭৮টি এবং অক্টোবরে ২৪৪টি।

এছাড়া, গত বছরের অক্টোবরে সারাদেশে ডাকাতির ঘটনায় ২২টি, ধর্ষণ ৪০৭, অপহরণ ৪৮টি সহ মোট ১৫ হাজার ৯৮৫টি মামলা হয়।

এ বছরের অক্টোবরে ডাকাতির ঘটনায় ৬২টি, ধর্ষণ ৩৮৪, অপহরণ ৯৬টি সহ মোট ১৩ হাজার ২৩৭টি মামলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের তুলনায় এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দেশে ডাকাতি, হত্যা, দাঙ্গা, অপহরণের ঘটনা বেড়েছে এবং ধর্ষণ, নারী নির্যাতন, পুলিশ আক্রান্ত, চুরির ঘটনা কমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...