সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সৌদিআরবে বাংলাদেশি সুরের জাদু ছড়াবেন নগরবাউল জেমস

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো গান শোনাতে যাচ্ছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি জেমস ও তার ব্যান্ড নগরবাউল। সৌদি সরকারের আমন্ত্রণে ‘রিয়াদ সিজন ২০২৪’-এর অংশ হিসেবে ২২ নভেম্বর আল-সুওয়াইদি পার্কে দর্শকদের সামনে উপস্থিত হবেন তিনি। এ আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, যা বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার একটি অসাধারণ উদ্যোগ।

রিয়াদ সিজন, সৌদি সরকারের একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসব, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ বছরের উৎসবে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট ৯টি দেশ। উৎসবের মূল লক্ষ্য সৌদি আরব এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করা। প্রতিটি দেশের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে, যেখানে তারা নিজেদের সংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করবে।

এবারের রিয়াদ সিজনের সপ্তম সপ্তাহটি ‘বাংলাদেশ উইক’ হিসেবে উদযাপিত হবে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সপ্তাহে বাংলাদেশের শিল্প, সংগীত এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে।

নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর এ প্রসঙ্গে বলেন, ‘২০ নভেম্বর আমরা সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। সেখানে দর্শকরা বিনা মূল্যে আমাদের গান শুনতে পারবেন। আশা করি, এটা সবার জন্য একটি স্মরণীয় আয়োজন হবে। প্রবাসী বাংলাদেশিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’

এর আগে, ১৭ নভেম্বর ঢাকার মাটিকাটা রোডের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে এক কনসার্টে মনোমুগ্ধকর পারফরম্যান্স দেন জেমস। সেই কনসার্টে ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘মা’, ‘গুরু ঘর বানাইলা’সহ তার জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

রিয়াদ সিজন: বিনোদনের নতুন অধ্যায়
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন-২০৩০ পরিকল্পনার আওতায় সৌদি আরবের রক্ষণশীল সমাজকে বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে নতুন মাত্রা দেওয়া হচ্ছে। ২০১৮ সালে সিনেমা হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই সৌদি আরব আয়োজন করছে চলচ্চিত্র উৎসব, কনসার্ট, ফ্যাশন শো এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক ইভেন্ট। ‘রিয়াদ সিজন’ সেই ধারাবাহিকতার একটি অংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...