বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে পতেঙ্গায় অস্ত্রসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক

পতেঙ্গার চরপাড়া থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দা-ছুরি-চাপাতিসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ছয় ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে বুধবার দিনগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনিরউদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত তিনটার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকার সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন ধরে নোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটসমূহে ডাকাতির সাথে জড়িত ছিল।

আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...