রবিবার, ৩ মে ২০২৬

কর্ণফুলীতে যুবককে বেধড়ক পেটালেন ইউপি মেম্বার, চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জয়নাল আবেদীন প্রকাশ নবী মেম্বারের বিরুদ্ধে।

গত শনিবার রাতে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা (০৯ নম্বর ওয়ার্ড) চালিতলী এলাকার মনির সওদাগরের মুদির দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

তবে রোববার আহত আলী উদ্দিন কে নির্যাতনের কিছু স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি জানাজানি ও উপজেলা জুড়ে তুমুল নিন্দার ঝড় উঠে। কেননা, জনপ্রতিনিধি কতৃক একজন দিনমজুরকে বেধড়ক মারধরের বিষয়টি স্থানীয়রা ভালো ভাবে গ্রহণ করেনি।

মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার। আহত মো. আলা উদ্দিন ওই এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর। তেলের কাজ করেন।

আহত আলা উদ্দিনের বড় ভাই জামাল উদ্দীন ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘নবী মেম্বারের ভাই এলাকায় একটা দোকান করেন। আমার ভাই আলা উদ্দিন ওর ভাইয়ের দোকান থেকে কিছু তরি-তরকারি কিনে বাহিরে বিক্রি করতেন।

অন্য দিকে কাজ করে আমার ভাই কিছু তেল পেতেন। তরকারির টাকার পরিবর্তে ওই তেল গুলো দিয়ে সমন্বয় করে দিতেন। গতরাতে ১০ লিটার তেল বিক্রি করতে গেলে দাম দিতে চায় ৮০ টাকা। আগে দিতেন ৯০ টাকা। পরে এটা নিয়ে তর্কবিতর্ক হলে হঠাৎ মেম্বারসহ ৪-৫ জন লোক এসে আমার ভাইকে বেধড়ক মারধর করে আহত করে পালিয়ে যান।

জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, ‘আলা উদ্দিন গতরাতে নেশা করা অবস্থায় এসে গালিগালাজ করাতে লোকজন আমাকে জানালে আমি ওকে মারধর করেছি। পরে চিকিৎসার জন্য টাকা দিয়েছি। এরপর ওর ভাইদের কাছে ক্ষমা চেয়েছি। পুলিশও এ বিষয় নিয়ে আমাকে ফোন করেছিলো।’

তবে আলা উদ্দিন নেশা করেছে বলে স্থানীয়দের কেউ জানায়নি । ওদিকে চরলক্ষ্যার ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার বলেন, ‘ঘটনাটি আমি সমাধানের চেষ্টা করতেছি।’

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘ঘটনাটি?শোনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অভিযোগ মতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...