মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঘটক পরিচয়ে তরুণীদের নগ্ন ছবি দিয়ে ব্ল্যাক মেইল ; দম্পতি গ্রেফতার

পটিয়া প্রতিনিধি

গরীব ও নিরীহ বিবাহযোগ্য মেয়েদের অভিভাবকের সাথে ঘটক পরিচয়ে বিবাহের কথা বলে নানা অজুহাতে মেয়েদের নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে কথিত ঘটক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল বুধবার এক ভুক্তভোগী পরিবারের অভিযোগ তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন মফিজুর রহমান ও জুবায়দা বেগম তারা সম্পর্কে স্বামী স্ত্রী। তাদের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানা হলেও ঘটক পেশার কারনে পরিবারকে নিয়ে সাতকানিয়া থানার বাজালিয়া গ্রামে বসবাস করে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন যাবৎ বিভিন্ন মাধ্যমে ভূক্তভোগীরা থানায় অভিযোগ করে তাদের বিরুদ্ধে। পটিয়াসহ আশপাশ থানা এলাকার গরীব ও নিরীহ বিবাহযোগ্য মেয়েদের অভিভাবকের সাথে ঘটক পরিচয়ে বিবাহের কথা বলে প্রথমে মেয়েদের ছবি সংগ্রহ করে। পরে গরীব, নিরীহ ও বিবাহযোগ্য মেয়েদের সাথে পাত্রের মোবাইলের মাধ্যমে কথা বলার অজুহাত দিয়ে মেয়েদের মোবাইল নাম্বার নেয়। পরে মোবাইল নাম্বার নেওয়ার পর অভিযুক্ত দুইজন পাত্রের ভাই-ভাবি সেজে প্রতারনা পূর্বক মোবাইলে মেয়েদের সাথে কথা বলে। কথা বলে গরীব সহজ-সরল মেয়েদের পটিয়ে বিবাহ করতে হলে গায়ে কোন প্রকার তিল বা দাগ থাকতে পারবে না। সহজ-সরল বিবাহযোগ্য গরীব মেয়েরা গায়ে কোন দাগ নাই জানালেও এই দুই প্রতারক বিশ্বাস হচ্ছে না জানিয়ে প্রমান হিসাবে মেয়েদের কে নগ্ন ছবি দিতে বলে। নগ্ন ছবি পাওয়ার পর দুই প্রতারক ছবি গুলো নিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে তা আদায় করে আসছে।

এবিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দীন জানান, এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছে একটা স্মার্ট ফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তারা অভিযোগের বিষয়ে নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...