মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অভিযান; গাঁজাসহ প্রায় ৩০ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ১৩ জনসহ প্রায় ৩০ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। এর মধ্যে ৭-৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত।

শনিবার (৬ জুলাই) নিয়মিত টহলের অংশ হিসেবে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এ সময় গাঁজা উদ্ধারের পাশাপাশি বহিরাগতদের থেকে মোটরসাইকেল ও কারের চাবি, আইডি কার্ড জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্পাসের বায়োলজিক্যাল পুকুর পাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুর পাড় ও অতীশ দিপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় নিয়মিত বসে মাদকের আড্ডা। এমন সংবাদের ভিত্তিতে গোপনে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এসময় গাঁজা সেবনরত অবস্থায় মোট ১৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন চবির ছাত্র, বাকিরা বাইরের। এছাড়া ১৫-২০টি বহিরাগত মোটরসাইকেল আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ে অনুমতি ব্যতীত বহিরাগত প্রবেশে কিছুদিন আগে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টা গ্রুপকে আটক করি। এসময় ক্যাম্পাসের শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে প্রায় ৩০ জনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছি।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে একাডেমিক শাস্তির দিকে যাবো। আর যারা বহিরাগত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...