মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের, আহত ৫

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় দ্রুত গতির সিএনজি অটোরিকশা উল্টে মাওলানা আবু ছৈয়দ (৫০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

গতকাল শনিবার সকাল ১১টার দিকে বারখাইন ইউনিয়নের শোলকাটাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু ছৈয়দ আনোয়ারা উপজেলার ৫ নং বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাফেজ হামিদুর রহমানের বাড়ির মরহুম আহমদ নবী’র ২য় পুত্র খুরুস্কুল আলিম উদ্দিন মাঝি জামে মসজিদের সাবেক ইমাম । বর্তমানে তিনি চন্দনাইশ উপজেলার বরকল এলাকার একটি মসজিদে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বরত আছে‌।

আহতরা হলেনই হলেন, হাসান (১৮), গোলতাজ(৬০) , রোজী (৩৫) , সুলতানা (১০), নাজমা (৭০) ।

স্থানীয় প্রতক্ষ্যদর্শী মোহাম্মদ মুনছুর জানান, দ্রুত গতির বরকল থেকে চাতরী চৌমুহনীগামী একটি সিএনজি অটোরিকশা এক পথচারী নারীকে ধাক্কা দেয় । এর পর গাড়ি  ব্রেক করতে গেলে গাড়িটি উল্টে ৪ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথে তার মৃত্যু হয় ।  আনোয়ারা হাসপাতাল মোড়ে একটি স্পীড ব্রেকারের জন্য আবেদন জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে । প্রশাসন বিষয়টি কর্ণপাত করেনি। আর কত মৃত্যুর ঘটনা ঘটলে এখানে স্পীড ব্রেকারের জন্য তারা চিন্তা করবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় ৫ আহত জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় । এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...