বুধবার, ২৯ জুলাই ২০২৬

জহুর আহমদ চৌধুরীর ৫০ তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আ’লীগের আলোচনা সভা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, পিতার রাজনৈতিক আদর্শ চিন্তা-চেতনাকে ধারণ করেই আমাদেরকে প্রগতি ও জনকল্যাণমুখী রাজনীতিতে আমরা নিবেদিত হলেই এই দেশকে সোনার বাংলায় পরিণত করা যাবে। এই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে এবং এই লড়াইয়ে বিজয়ের মাধ্যমেই এই বাংলাদেশ বিশ্ব সভায় শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ সোমবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী শ্রমিক-জনতা দরদী জননায়ক মরহুম জহুর আহমদ চৌধুরীর ৫০ তম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরপ্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, জহুর আহমদ চৌধুরীর সন্তান হিসেবে আমরা প্রতিকূূল দুঃসময়ে যে যাতনা ও নিপীড়ন সয়েছি তা বর্ণনাতীত। তার পরও আমরা আমার পিতার স্বপ্নের একটি স্বাধীন দেশে বসবাস করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যেতে পারছি। আমাদের এই কর্মপ্রয়াস অবশ্যই সফল হবে যদি আমরা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারীদের জীবনাদর্শ অন্তরে ধারণ করে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, জহুর আহমদ চৌধুরী এবং এম.এ. আজিজের মত নেতারাই আমাদের রাজনৈতিক শক্তির মূল প্রেরণা। তারা যে কঠিন সময় অতিক্রম করে এই দেশকে বাঙালি জাতির মুক্তির ঠিকানায় পরিণত করেছেন সেই ঠিকানাটি যেন হারিয়ে না যায়। আমাদের মধ্যে এমন একটি শক্তি আছে যে শক্তি কখনো পরাভব মানে নি। বঙ্গবন্ধু আমাদের বিজয়ের প্রাণ প্রদীপ। এই প্রদীপের শিখায় উদ্ভাসিত তাঁর কন্যা শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রায় বৈশ্বিক সমর্থন ও সহযোগিতাকে নিশ্চিত করেছেন। তাই বাংলাদেশ একটি অপরাজেয় ও আত্মনির্ভরশীল রাজনৈতিক, সামাজিক শক্তি হিসেবে বিশ্ববাসীর কাছে মুক্তির আলোকবর্তিকার মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা বাঙালির অগ্রযাত্রায় বিশ্ববাসীর সমর্থন ও আস্থা অর্জনে সফলতার ফলক ছুঁয়েছেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কঠিন সময় অতিক্রম করে জনগণের স্বার্থ ও কল্যাণে নিবেদিত হয়ে জাতির সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতির অগ্রযাত্রাকে চলমান রেখেছে। তাই এই অগ্রযাত্রায় সাংগঠনিক ভিত্তিকে আরো মজবুত করার জন্য দলের অভ্যন্তরীণ ঐক্য, শৃঙ্খলা এবং শিষ্টাচারের সংস্কৃতিকে নিজেদের মধ্যেই জাগ্রত করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন, আলহাজ্ব শফর আলী, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফিরোজ আহমদ, আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী, মরহুমের সন্তান জসিম উদ্দিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো: জাকারিয়া, রুহুল আমিন তপন, সাইফুল আলম বাবু, এড. সাহেদুল আজম শাকিল, মো: জসিম উদ্দিন। সভামঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাঙ্গুনীয়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চিশতী, উপদেষ্টামন্ডলীর সদস্য শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকমন্ডলী সদস্য হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মো: হোসেন, আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনসুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের সাহাবউদ্দিন আহমেদ, আনছারুল হক, কাজী আলতাফ হোসেন, মো: ইলিয়াছ, রেজাউল করিম কায়সার, মরহুমের সন্তান সরফুদ্দিন চৌধুরী রাজু প্রমুখ নেতৃবৃন্দ সহ ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

এর আগে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল শেষে দামপাড়াস্থ মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...