মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় জামিনে এসে বাদীদের মামলা তুলে নিতে হুমকি!

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় জামিনে এসে আসামীরা ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে ‌।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আলমগীর পটিয়া থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম বাড়ৈকাড়া নুর মোহাম্মদ চেয়ারম্যানের পুরাতন বাড়ি এলাকার মো. রফিক। তার পুত্র মো. আরফাত, মোঃ আরমান, মো. রায়হান উদ্দিন প্রকাশ মুন্না, মেয়ে জেসমিন আক্তার এবং তার স্ত্রী খতিজা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, মৌড়শী সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের ১০জুন  পূর্বপরিকল্পিতভাবে বাদী, বাদীর স্ত্রী রাবিয়া আকতার ও ছোট ভাই মোঃ এমদাদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র  দিয়ে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন বাদীর আঙ্গুল এর একাংশ ও বাদীর ছোট ভাইয়ের হাতের কব্জির অধিকাংশ কিরিস দিয়ে কেটে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর বাদী থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করলে আসামীরা জামিনে এসে মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণণাশের হুমকি দিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী আলমগীর জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা করার সুবাধে তার পরিবারকে নিয়ে তিনি কক্সবাজার বসবাস করে আসছেন।  তার পৈতৃক জায়গায় স্থাপনা করতে আসলে এটা বিবাদীদের জায়গা দাবি করে তাদের উপর হামলা চালায়। তিনি আরো জানান, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানী ও প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এই বিষয়ে তিনি সঠিক বিচার দাবি করে স্থানীয় এমপি ও সংস্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি আমরা। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...