মঙ্গলবার, ৫ মে ২০২৬

কর্ণফুলীতে শ্মশান-কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলীর বড়উঠানে বৌদ্ধদের মহাশ্বশান, ধ্যানকেন্দ্র ও কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পূর্ণচন্দ্র ভিক্ষুর বনবিহার ও মহাশ্মশান, কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটিসহ এলাকাবাসী।

শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর এলাকার বড়ুয়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।

ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে বড়ুয়াপাড়া এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘শ্মশান- কবরস্থানের জায়গা ফেরত চাই’ “দিতে হবে’

শ্মশান চাই, কবরস্থান চাই, মৃত্যুর পর যাব কোথায়। লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। পরে তাঁরা শ্মশান- কবরস্থানের জমি রক্ষার দাবিতে লেখাসংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেন।

এ সময় বক্তারা বলেন, আমাদের পূর্বপুরুষরা এইখানে বসবাস করে এসেছে যুগ যুগ ধরে। কেউ মারা গেলে দাফন কিংবা দাহ করা হত। কিন্তু কোরিয়ান কেপিজেড ইয়াংওয়ান কোম্পানি আমাদের এখন লাশ দাহ ও দাফন করতে দিচ্ছে না। তাঁরা আমাদের শ্মশান- কবরস্থানের জমি দখল করে নিয়েছে।

তাঁরা মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ভূমিমন্ত্রী, ধর্মমন্ত্রী, প্রধানমন্ত্রীসহ ইয়াংওয়ান কোম্পানির মালিক পক্ষের কাছে বৌদ্ধদের একমাত্র শ্বশান -কবরস্থানের জমি ফেরত দেওয়ার আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন,পূর্ণচন্দ্র ভিক্ষুর বনবিহার- মহাশ্মশান, কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটির সভাপতি বাবু অমল বড়ুয়া, সাধারন সম্পাদক নিকাশ বড়ুয়া, উপদেষ্টা বাবু আনন্দ বড়ুয়া চৌধুরী, অর্থ সচিব বাবু সুকেন বড়ুয়া, সদস্য বাবু ভূটান বড়ুয়া, নিলু বড়ুয়া, শিপু বড়ুয়া, চিনু বড়ুয়া, রাধু বড়ুয়াসহ আরও অনেকে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে অবকাঠামোগত অবস্থা ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।সোমবার (৪ মে) সকাল...