বুধবার, ২৭ মে ২০২৬

সিএমপি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিদায়ী কমিশনার কৃষ্ণপদ রায়কে পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগীতার জন্য বিদায়ী সিএমপি কমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিদায়ী সিএমপি কমিশনার তার বক্তব্যে চট্টগ্রামের কর্মকালীন সময়ে নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন পাশাপাশি সহযোগিতার জন্য বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বিদায়ী সিএমপি কমিশনারকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান ও ভবিষ্যৎ কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসারের চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, ডিজিএফআই চট্টগ্রামের অধিনায়ক ব্রি. জেনারেল তোফায়েল সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

এছাড়া উপস্থিত ছিলেন, ডিজিএফআই চট্টগ্রামের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল সারোয়ার, জেলা পুলিশের ভারপ্রাপ্ত এসপি কবীর আহম্মেদসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিদায়ী সিএমপি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ‘ক্রেস্ট’ প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...