মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীর নতুন এসিল্যান্ড রয়া ত্রিপুরা 

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার নতুন সহকারী কমিশনার (এসিল্যান্ড/ভূমি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্বত্য জেলা রাঙ্গামাটির মিজ রয়া ত্রিপুরা। বর্তমান এসিল্যাণ্ড পিযুষ কুমার চৌধুরী’র পদোন্নতি হওয়ায় গত ২৪ জুলাই তাঁকে সিনিয়র সহকারী কমিশনার পদে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়।

সোমবার (০১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

কর্ণফুলীতে পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন মিজ রয়া ত্রিপুরা। শিগগিরই তিনি কর্ণফুলী উপজেলায় নিজ কর্মস্থলে যোগ দেবেন।

তথ্য সূত্রে আরো জানা যায়, মিজ রয়া ত্রিপুরা’র নিজ জেলা পার্বত্য জেলার রাঙ্গামাটি। রাঙ্গামাটির কাঠালতলী এলাকার কৃতি সন্তান তিনি। পড়াশোনা করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

২০২০ সালের জুলাই মাসে তিনি ৩৮তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। সর্বপ্রথম ২০২৩ সালের ২৪ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগে ন্যস্ত হন।

সেখান থেকে প্রবেশনারি হিসেবে বরিশাল জেলা। এরপর ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারীতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। পরে চট্টগ্রাম বিভাগে।

নতুন এসিল্যান্ড রয়া ত্রিপুরা বলেন, ‘জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাঁদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে প্রথম কাজ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...