বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চন্দনাইশে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.আতিকুর রহমান

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলায়  জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কলেজ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গাছবাড়ীয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ডক্টর কে এম আতিকুর রহমান।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছে।

এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ড. কে এম আতিকুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ।

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং ২০০৬ সালে বিসিএস শিক্ষা ক‍্যাডারে যোগদান করেন। পরবর্তীকালে ২০২০ সালে পূর্ণ বৃত্তি নিয়ে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৯ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।দেশী বিদেশি গবেষকগন তাঁর এই প্রকাশনা থেকে ৬৮৯ বার উদ্ধৃতি ব‍্যবহার করেছে।তিনি ২০১৮ সালে সাংহাই বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠ গবেষক ২০১৯ সালে চীন সরকারের অন‍্যতম শ্রেষ্ঠ গবেষক হিসেবে সনদ লাভ করেন।দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় বাংলাদেশের শিক্ষা সমস‍্যার উপরে তাঁর ১৭ টি কলাম প্রকাশিত হয়েছে।বর্তমানে তিনি গাছবাড়ীয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।

আলাপকালে জানা যায়, বহু গুনের অধিকারি এই শিক্ষক শিক্ষার্থীদের জন‍্য খুবই নিবেদিত প্রাণ, শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের শিক্ষাদানের ‍মধ‍্যেই তিনি প্রকৃত আনন্দ খুঁজে পান। শিক্ষা ও গবেষনায় নিজেকে নিয়োজিত রেখে তিনি তাঁর ভবিষ্যত জীবন কাটিয়ে দিতে চান।

ড. আতিক মানিকগন্জের শিবালয় থানার পূর্ব ঢাকাইজোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি এক পুত্র ও এক কন‍্যা সন্তানের জনক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...