মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নামাজ থেকে এসে দেখলেন রিকশা উধাও, পিবিআইয়ের উদ্ধার, ৫ চোর সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মসজিদের পাশে নিজের নব্বই হাজার টাকা দামের অটোরিকশাটি রেখে এশারের নামাজে গিয়েছিলেন চালক। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন তাঁর আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি আর নেই।

অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলেন তাঁর শেষ সম্পদটি চুরি হয়ে গেছে। এরপর ৭ দিন ডুকরে কাঁদলেন। অবশেষে চালকের কান্না থামিয়ে হাসি ফোটালেন চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত সোমবার রাতে টানা ৯ ঘন্টার অভিযানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহার বিভিন্ন এলাকা থেকে ৫ চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করে চুরি যাওয়া অটো রিকশাটি উদ্ধার করেন পিবিআই মেট্টো।

এমনই ঘটনার শিকার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী ফজর রহমান বাড়ীর আবদুস ছোবহানের ছেলে অটোরিকশা চালক মো. নাছির উদ্দিন (৫০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টোর ইন্সপেক্টর মর্জিনা আক্তার।

একই বিষয়ে ঘটনার জুরিডেকশন অঞ্চল মতে আনোয়ারা থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সোহেল আহাম্মদ।

গ্রেপ্তার আসামিরা হলেন-কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা নাল গণির বাড়ীর (২নং ওয়ার্ড) মৃত আব্দুল মোনাফের ছেলে মো. রুবেল প্রকাশ সিএনজি ড্রাইভার রুবেল (২৫), একই এলাকার রহমান হাজী বাড়ীর মো. আমানের ছেলে মেহেদী হাসান প্রকাশ রিফাত (১৯), মাদ্রাসা পাড়ার নুরুচ্ছাফার বিল্ডিংয়ের ভাড়াটিয়া দিলীপ দাশের ছেলে বিশাল দাশ (১৯), খোয়াজনগর গ্রামের (৪নং ওয়ার্ড) রমিজের বাড়ীর কালা মিয়ার ছেলে আরিফ (২৫) ও শিকলবাহা ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এখলাস মিয়ার বাড়ীর মৃত নাছির আহাম্মদের ছেলে মোঃ আলমগীর (২৮)।

এরমধ্যে পিবিআই পুলিশের অভিযানের খবর পেয়ে পলাতক রয়েছে চরপাথরঘাটার মো. মুরাদ (২০) ও খোয়াজনগরের ছাবের আহম্মদ (৩৮)।

ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকাল ৯ টায় অটোরিক্সাটি নিয়ে জীবিকার আশায় নিজ বাড়ী থেকে বের হন আনোয়ারার মো. নাছির উদ্দিন।

একই দিন রাত ৮ টার সময় মসজিদে এশার নামাজের আযান দিলে চালক বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া শাহ আকবরী জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশের রাস্তার উপর তাঁর সবুজ রংয়ের ব্যাটারীচালিত মিশুক অটোরিক্সাটি রেখে নামাজ আদায় করতে যায়। একটু পরে এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখেন অটোরিকশাটি নেই।

অনেক খুঁজাখুঁজি করেও না পেয়ে কাঁদতে থাকেন চালক। কারণ ততক্ষণে তিনি বুঝে গেছেন একমাত্র সম্বল রিকশাটি হাতছাড়া হয়ে গেছে।

এর প্রায় ৭ দিন পর গত ২২ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য মো. শাহনুর উদ্দিনের মাধ্যমে জানতে পারেন পিবিআই পুলিশ চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা থেকে কয়েকজন অটোরিকশা চোরকে আটক করেন। এরপর তাদের স্বীকারোক্তি মতে পটিয়া পৌরসভার (৫নং ওয়ার্ড) কালু ফকির দোকান এলাকার জনতা পার্কিং নামক অটোরিকশার গ্যারেজ থেকে চুরি যাওয়া রিকশাটি উদ্ধার করেন।

এমনকি পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা আনোয়ারা থেকে চুরি করে পটিয়া বিক্রি করার কথা স্বীকার করেন।

এ ঘটনায় পরস্পর যোগসাজশে চুরি করে চোরাই পণ্য নিজ হেফাজতে রাখার অপরাধে
সাত জনকে আসামি করে মামলা করেন অটোরিকশার মালিক মো. নাছির উদ্দিন।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, ‘পিবিআই পুলিশ ৫ অটোরিকশা চোরকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়েছেন। এদের বেশির ভাগ কর্ণফুলীর। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...