বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

এক সিনেমায় তিন খান!

বিনোদন ডেস্ক

সদ্যই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মঞ্চে একসঙ্গে দেখা গেছে বলিউডের তিন মহারথীকে। শাহরুখ, সালমান ও আমির খান। এবার সিনেমার পর্দায়ও কি আসতে চলেছেন তিন খান?

যদি তাই হয় তবে ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হবে সবচেয়ে আলোচিত ফ্রেম। যদিও এই তিন মহাতারকাকে একফ্রেমে দেখার স্বপ্ন গত কয়েক দশক ধরেই পুষে আসছেন অনুরাগীরা।

তবে সেই স্বপ্ন পূরণ হয়নি কখনো। কিন্তু হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল আশার বানী! তবে কি সিনেমাপ্রেমীদের সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা?

বৃহস্পতিবার ছিল (১৪ মার্চ) আমির খানের ৫৯তম জন্মদিন। এদিন সকালে মিডিয়ার কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি। সেই সময় পাশে ছিলেন প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।

অনেকের মনেই প্রশ্ন, আমিরের জন্মদিনে শাহরুখ আর সালমান কীভাবে শুভেচ্ছা জানালেন! তবে তখন তা না জানা গেলেও জন্মদিন উপলক্ষে লাইভে এসে দুই খান বন্ধুকে নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

জন্মদিন উপলক্ষে আমির খান তার প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। ভক্তদের সঙ্গে আড্ডা গল্পে মেতে ওঠেন। নিজের কাল্ট ক্লাসিক ‘আন্দাজ আপনা আপনা’-এর বহুল প্রত্যাশিত সিক্যুয়েল নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেন। সেই সঙ্গে ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।

লাইভে ভক্তদের সঙ্গে কথোপকথনে তিন খানের একসঙ্গে পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে আমির জানান, তারা অনেক দিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন। তারা ৩ জনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন।

আমির বলেন, আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম, শাহরুখ, সালমান এবং আমি, আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি সিনেমা করতে হবে। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায়।

আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলব। আমি শাহরুখ আর সালমান, তিন জনই একসঙ্গে কাজ করতে খুব আগ্রহী।

২০২২ সালের ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পরে অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির খান। তবে সম্প্রতি নিজের ফেরার কথা জানিয়েছেন অভিনেতা। তার প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস এখন দুটি নতুন প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে একটি হলো ‘লাপাতা লেডিজ’ যা মুক্তি পেয়েছে।

এটি পরিচালনা করেছেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও। অন্য প্রজেক্টটি হলো ‘লাহোর ১৯৪৭’। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমাতে দেখা যাবে সানি দেওল, অভিমন্যু সিং, প্রীতি জিন্তা এবং শাবানা আজমিকে। এছাড়া ‘সিতারে জামিন পার’ দিয়ে সরাসরি পর্দায় ফিরছেন আমির খান। সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরিই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...