মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে হারের পরে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার টাইগার বাহিনীর সামনে সিরিজ জয়ের অপেক্ষা। যেখানে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের লড়াই। এই লড়াইয়ে দেখা যেতে পারে গেল দিনের তারকাদেরই।

বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারকে দেখা যেতে পারে, প্রথম ম্যাচে ভালো করতে না পারলে দ্বিতীয় ম্যাচে তারা আশা দেখিয়েছেন। রানে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে লিটন-সৌম্যর পরে দলের ভরসা হয়ে উঠতে পারেন টাইগারদের নেতা।

মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তিনজনেই রয়েছেন দারুণ ছন্দে। যেখানে রিয়াদ ও জাকের চমক দেখিয়েছেন। ফলে তারা একাদশে থাকছেন।

শেষ দিকে ব্যাট হাতে শেখ মেহেদীকে দেখা যেতে পারে। এরপরে বল হাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে গত ম্যাচে রিশাদ হোসেনকে নেওয়া হয়েছিল। এই ম্যাচেও তাকে দেখা যেতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...