সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী 

নিজস্ব প্রতিবেদক

মাসব্যাপী চলমান অমরে একুশে বইমেলা প্রাঙ্গণে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘আলোকভাষায় বিশ্বচিত্র’।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে নগরীর সিআরবি শিরীষতলায় এ প্রদর্শনী শুরু হয় ।

এই প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ২৫ জন আলোকচিত্রীর ৪০টি ছবি প্রদর্শিত হয়েছে, যেখানে বাংলা, বাঙালি ও বহির্বিশ্বের জনগোষ্ঠীর জীবন-জীবিকা, প্রকৃতি ও সংস্কৃতির নান্দনিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এছাড়া প্রদর্শনী স্টলে প্রতিদিন আলোকচিত্র বিষয়ক আড্ডা ও বরেণ্য আলোকচিত্রীদের সাথে নবীনদের মতবিনিময় করার ব্যবস্থা রয়েছে।

শুক্রবার (০১ মার্চ) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে বরেণ্য আলোকচিত্রী ডা. রশিদ উন নবীর মুক্ত ফটোগ্রাফি আড্ডা ‘সাদাকালোর নন্দনতত্ত্ব’।

প্রদর্শনী শনিবার (২ মার্চ) পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান থাকবে।

আলোকভাষায় বিশ্বচিত্র প্রদর্শনীতে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল।

আরো আছেন আলোকভাষায় বিশ্বচিত্র প্রদর্শনী উপকমিটির আহ্বায়ক রিজওয়ানুল আলম, সদস্য সচিব মুহাম্মদ মনসুরুল আজম, সদস্য মইনুল আনাম, রাজিব রানা দাশ, জাকির হোসেন, মোস্তফা মাহমুদ সাকিব ও বিধান চন্দ্র দাস।

সহযোগিতায় আছেন মোরশেদ হিমাদ্রি হিমু, কাউসার হাবিব, শেখ শাহিনুল ইসলাম, মৌসুমী সিরাজ, সুফিয়া জামান ও ফারুক বিন সাদেক সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...